admin

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী
  • গোয়াইনঘাট প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি গত শুক্রবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণে আন্তরিক। তাঁর নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণ

মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিজ্ঞান বক্স, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি ইসিজি মেশিন এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় মন্ত্রী বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়। সরকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং মানবিক সহায়তার এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’ মহানগর শাখার পরিচিতি সভা : দুর্নীতি ও দেশদ্রোহিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’ মহানগর শাখার পরিচিতি সভা : দুর্নীতি ও দেশদ্রোহিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৮ জুন) বিকেল

বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই, দাফন সোমবার

বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই, দাফন সোমবার

বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী (৭৭)

অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান

অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তরের প্রতি

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো: সেলিম মিয়া (৩৯)-কে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়