admin
প্রকাশিত: 12:47 PM, June 28, 2026
সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৮ জুন) কলেজের অডিটোরিয়ামে উৎসবমুখর, আবেগঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ দুই বছরের শিক্ষাজীবনের অসংখ্য স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক এবং সহপাঠীদের সঙ্গে কাটানো সোনালি মুহূর্তের স্মৃতিচারণে বিদায়ের ক্ষণটি হয়ে ওঠে আবেগে ভরপুর।
কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই স্মার্ট বাংলাদেশের আগামী দিনের নির্মাতা। স্কলার্সহোম তোমাদের যে শৃঙ্খলা, নৈতিকতা ও বিশ্বমানের শিক্ষা দিয়েছে, তা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে। প্রতিকূলতাকে জয় করে সততা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং বিশ্বদরবারে দেশের মর্যাদা সমুন্নত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের বিদায় দেওয়া যেমন আবেগের, তেমনি তাদের নতুন যাত্রার সূচনা আমাদের জন্য গর্বের। আমি বিশ্বাস করি, তোমরা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম আরও সমৃদ্ধ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ ধারণ করে এগিয়ে যাবে—এই প্রত্যাশাই আমাদের।
পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন হিন্দু ধর্ম শিক্ষা বিভাগের প্রভাষক জুই তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে আফরিন বিনতে হাসিব ও জান্নাত জাহান শিমু বিদায়ীদের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য দেন। জবাবে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে কাজী রাশেদা এবং তাসফিয়া চৌধুরী কলেজজীবনের স্মৃতিচারণ করে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ। একাদশ শ্রেণির মানতুহা আক্তার ও আজহারুল আম্বিয়া নাদিম যৌথভাবে মানপত্র পাঠ করার পর একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ীদের হাতে স্মারক মানপত্র তুলে দেন। এছাড়া পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান শাহরিয়ার মজুমদার এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রাজন সরকার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক উসমান গণি। মোনাজাত শেষে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি স্মারক গ্রুপ ফটো তোলা হয়। এরপর পরীক্ষার্থীদের হাতে দাপ্তরিকভাবে পরীক্ষা উপকরণসহ এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র (এডমিট কার্ড) ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীলভাবে যৌথভাবে সঞ্চালনা করেন একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী নুজহাত তাসফিয়া চৌধুরী ও আশফাকুল ইসলাম। তাদের দক্ষ উপস্থাপনা অনুষ্ঠান শেষ পর্যন্ত উপস্থিত সকলকে মুগ্ধ করে রাখে।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর
রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ
স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের