admin

প্রকাশিত: 6:52 AM, June 30, 2026

শিক্ষার আলোকবর্তিকাদের সম্মান জানাল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

শিক্ষার আলোকবর্তিকাদের সম্মান জানাল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

‘শিক্ষকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

জাহিদুল ইসলাম:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ অবসরপ্রাপ্ত চারজন প্রবীণ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন— জৈন্তা দারুছ ছুন্না জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা উসমান গণি, মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং লামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মি. প্রদীপ লানং।

জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক সাংবাদিক আব্দুল হালিম-এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য হাফিজ মাওলানা রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর খান, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা, সদস্য মাসুক আহমদ, খন্দকার জয়নাল আবেদিন, সজিব আহমদ, অলিউর রহমান গুলশান, সমাজসেবী হাবিবুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল্লাহ, সাকিল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, “একজন শিক্ষক কখনো অবসর নেন না; তিনি আজীবন সমাজ গঠনের কারিগর হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। শিক্ষা বিস্তারে, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এবং আলোকিত প্রজন্ম গঠনে প্রবীণ শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও কর্মময় জীবনের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।”

অনুষ্ঠানে বক্তারা জৈন্তাপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবীণ শিক্ষকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া চার শিক্ষকের মধ্যে খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। উপস্থিত থাকা বাকি তিন শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার