admin

প্রকাশিত: 8:54 AM, July 2, 2026

প্রবাসীদের সম্প্রীতি ও মানবকল্যাণে ঐক্যের ডাক

প্রবাসীদের সম্প্রীতি ও মানবকল্যাণে ঐক্যের ডাক

যুক্তরাজ্যে বসবাসরত দেওকলস ইউনিয়নের প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে এবং দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের ব্রত নিয়ে গঠিত ‘দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট (ইউকে)’-এর উদ্যোগে পবিত্র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

যুক্তরাজ্যের একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এই মিলনমেলা ঈদের আনন্দ ভাগাভাগি, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, পরিচিতির পরিসর সম্প্রসারণ এবং গঠনমূলক মতবিনিময়ের এক অনন্য উৎসবে পরিণত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ট্রাস্টি, সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ট্রাস্টের সকল সদস্য সর্বসম্মতিক্রমে সংগঠনের ট্রাস্টিশিপ কার্যক্রমকে আরও বেগবান, গতিশীল ও সুসংগঠিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত দেওকলস ইউনিয়নের সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি ট্রাস্টিশিপ গ্রহণের মাধ্যমে এই মহৎ, মানবসেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সংগঠনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় ট্রাস্টের আহ্বায়ক প্রফেসর মোঃ নুরুল ইসলাম উপস্থিত সকল সম্মানিত অতিথি, ট্রাস্টি, সদস্য, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “আপনাদের আন্তরিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অকুণ্ঠ সমর্থনের ফলেই এই আয়োজন সফলতার মুখ দেখেছে। দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সর্বজনীন জনকল্যাণমূলক সংগঠন। এটি প্রবাসী ও স্বদেশে বসবাসরত দেওকলস ইউনিয়নের মানুষের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আপনাদের এই ইতিবাচক মূল্যায়ন আমাদের ভবিষ্যতের পথচলায় নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর ও মানবিক ভূমিকা পালন করতে ট্রাস্ট সবসময় বদ্ধপরিকর। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মিলনমেলা এবং সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস অব্যাহত থাকবে।

পরিশেষে, মহান আল্লাহ তাআলার দরবারে ট্রাস্টের সকল কল্যাণমূলক উদ্যোগের সফলতা এবং সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব অটুট রাখার দোয়া কামনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট