admin

প্রকাশিত: 1:31 PM, July 13, 2026

অস্তিত্ব সংকটে চিরচেনা স্থপতি বাবুই পাখি

অস্তিত্ব সংকটে চিরচেনা স্থপতি বাবুই পাখি

চুনারুঘাট প্রতিনিধি:

‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ-বৃষ্টি-ঝড়ে।’ কবি রজনীকান্ত সেনের সেই কালজয়ী কবিতার নায়ক বাবুই পাখি বিলুপ্তির পথে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নিপুণ বাসা তৈরির কারিগর এই পাখিটি এখন আর আগের মতো দেখা যায় না।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রামগঞ্জের আনাচে-কানাচে একসময় তালগাছের পাতায় পাতায় বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা শোভা পেত। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই চিরচেনা পাখি ও তার নিপুণ কারুকার্য। খড়ের ফালি, ধানের পাতা, তালের কচিপাতা ও কাশবনের লতাপাতা দিয়ে উঁচু তালগাছে চমৎকার বাসা তৈরি করত বাবুই। এদের বাসা যেমন দৃষ্টিনন্দন, তেমনি মজবুত। প্রবল ঝড়েও এই বাসা টিকে থাকে, এমনকি টেনে ছেঁড়াও বেশ কঠিন। স্থপতি হিসেবে পরিচিত এই পাখিটি অত্যন্ত সামাজিক। বাবুই পাখির প্রজনন ও বাসা তৈরির প্রক্রিয়া বেশ কৌতূহলোদ্দীপক। পুরুষ বাবুই সঙ্গী খুঁজতে এক বাসা থেকে অন্য বাসায় যায়। স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে এরা খাল-বিল বা ডোবায় গোসল সেরে গাছের ডালে নেচে বেড়ায়।

এরপর উঁচু তাল, নারিকেল বা সুপারি গাছে বাসা বোনা শুরু করে। বাসার অর্ধেক কাজ হলে এরা কাঙ্ক্ষিত সঙ্গিনীকে ডেকে দেখায়। স্ত্রী বাবুইয়ের পছন্দ হলেই কেবল বাকি কাজ শেষ করা হয়। বাসা পছন্দ না হলে অর্ধেক নির্মাণ করেই নতুন বাসা বানাতে শুরু করে পুরুষ বাবুই। অর্ধেক বাসা তৈরিতে সময় লাগে ৫/৬ দিন।

সঙ্গিনীর সবুজ সংকেত পেলে পরবর্তী ৪ দিনে পুরো বাসা সম্পন্ন হয়। পুরুষ বাবুই এক মৌসুমে ৬টি পর্যন্ত বাসা তৈরি করতে পারে এবং ৬টি সঙ্গিনীর সঙ্গে সংসার করতে পারে। তবে এতে স্ত্রী বাবুইয়ের কোনো আপত্তি থাকে না। সাধারণত ধান কাটার মৌসুমে এরা প্রজনন করে। ডিম দেওয়ার ২ সপ্তাহের মধ্যে বাচ্চা ফোটে এবং ৩ সপ্তাহ পর বাচ্চারা উড়ে যায়। চুনারুঘাট পৌর এলাকার বাসিন্দা মো. জামাল হোসেন বলেন, আগে গ্রামে গ্রামে প্রচুর তাল, বট ও খেজুর গাছ ছিল। সেসব গাছে শত শত বাবুই পাখির বাসা দেখা যেত। এখন গাছগুলো কমে যাওয়ায় পাখিরা আবাসস্থল হারিয়ে ফেলছে। এর ওপর চলে অবাধ শিকার। এভাবে চলতে থাকলে এই নিপুণ স্থপতিকে আর দেখা যাবে না। স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা মনে করছেন, বন উজাড়, তালগাছ নিধন এবং শিকারিদের দাপটে এই পাখিটি এখন অস্তিত্ব রক্ষায় লড়ছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বাবুই পাখির বিচরণ ক্ষেত্রগুলো সংরক্ষণ করা জরুরি।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে