admin
প্রকাশিত: 8:26 AM, July 16, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্ব আজ পরিবেশগত সংকটের মুখোমুখি। অতীতে নির্বিচারে গাছ কাটা হলেও সেই অনুপাতে বৃক্ষরোপণ করা হয়নি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
গতকাল বুধবার সিলেট নগরীর উপশহরের উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা দেশের পরিবেশ সংরক্ষণে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনও নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি বলেন, “সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগ সফল করতে শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, তোমরা অন্তত বছরে একটি করে গাছ লাগাবে এবং সেই গাছের যত্ন নেবে।”
শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল
সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান