admin
প্রকাশিত: 5:50 PM, July 18, 2026
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ৯নং জোন (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ) এর ২দিনব্যাপী রাজনৈতিক শিক্ষা শিবির গতকাল শুক্রবার সকাল ১১টায় মিরবক্সটুলাস্হ হোটেল ইন এর কনফারেন্স রুমে শুরু হয়।
৯নং জোন এর সমন্বয়ক, সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় শিক্ষা শিবিরের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। শিক্ষা শিবিরে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মইনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা আহ্বায়ক নুরুজ্জামান তরফদার, মৌলভীবাজার জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, হবিগঞ্জ জেলা সদস্য সচিব শফিকুল ইসলাম,চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানা,সমাজতান্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা আহ্বায়ক বিশ্বজিৎ নন্দী প্রমূখ।
রাজনৈতিক শিক্ষা শিবিরে বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেন,জনগণ অভ্যুত্থান করে সমাজের প্রগতি ও পরিবর্তনের আশায়। অন্যদিকে ক্ষমতাভোগী ও ক্ষমতালোভীরা সমাজকে পতনের দিকে নিয়ে যায়, গদি দখল ও রক্ষা এবং পকেট ভারী করা আর গোষ্ঠীস্বার্থ সিদ্ধির তাড়নায়। স্বাধীনতার আগে-পরের ইতিহাস এর বাইরে বড় কিছু ঘটায়নি। কারণ ব্যবস্থা বদল না করে অবস্থার বদল করা যায় না। ২০২৪ এর অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনা এর সর্বশেষ দৃষ্টান্ত।
কমরেড রাজেকুজ্জামান রতন বলেন,বিশ্বে সাম্রাজ্যবাদী দস্যুতা নগ্নরূপ নিয়েছে, কে কতটা সম্পদ ও বাজার দখলে নেবে তার জন্য যুদ্ধ, প্রক্সি যুদ্ধ, যুদ্ধোন্মাদনা চাঙা রাখা, দুর্বল দেশের শাসকদের কোথায়ও বা ঘাড় মটকানো, কোথায়ও বা ঘাড়ে ধরে সুবিধা আদায় চলছে। ওইসব দেশে দালাল সৃষ্টি ও দালাল রপ্তানি বহুগুণ বাড়ানো হচ্ছে। দেশপ্রেমের বদলে পুঁজি প্রেমিকদের সংখ্যা যত বাড়ছে, ওদের কলকাঠি নাড়ার সুযোগ তত বাড়ছে। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন। যুদ্ধ, ধ্বংস এবং সম্পদ দখল সব কিছুর দায় বহন করতে হবে শ্রমজীবী মানুষকেই। কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, বিদ্যমান অবস্থা পাল্টাতে হলে শুধুমাত্র শাসক পাল্টালে হবে না, ব্যবস্থা পাল্টাতে হবে।
আপলোড: শিউলি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে