admin
প্রকাশিত: 8:08 AM, July 20, 2026
সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শনিবার রাত ৮টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইমজা হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় ছিল কেক কাটা, আলোচনা সভা ও প্রেরণা সম্মাননা প্রদান। সিউজা সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিউজা উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক ও সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগ্রামী ও সিলেটের নাগরিক আন্দোলনের একজন সুপরিচিত সংগঠক আব্দুল করিম কিম। এবার সিউজা প্রেরণা সম্মাননা দেওয়া হয় আব্দুল করিম কিমের বাবা প্রয়াত আব্দুর রহমান চৌধুরী ও স্ত্রী রাকিবা মজুমদার তামান্নাকে। আব্দুল করিম কিমের স্ত্রী ও তার বাবার পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাতি আমানুল আরদ এবং নাতনি আয়রা আমারা।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রথমবারের মত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের দুজন আজীবন সদস্য নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস রাখি এবং নারী উদ্যোক্তা ও বেকার ইমরানা বেগম পিংকিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট শাখার সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মামুন হোসেন, স্টার টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, সময় টেলিভিশন সিলেটের রিপোর্টার জয়ন্ত কুমার দাস, ইমজা নিউজের স্টাফ রিপোর্টার নয়ন সরকার, কালের কণ্ঠের সিলেট অঞ্চলের মাল্টিমিডিয়া ইনচার্জ ও রিপোর্টার হলেন কবির আহমদ, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার নাজিব আহমেদ, ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের সহ-সভাপতি নিপা মনির, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, সদস্য সৈয়দা হুমায়রা জাহান শম্পা, কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ দাশ অয়ন, সিউজা সাংগঠনিক সম্পাদক হেনা মমো, কোষাধ্যক্ষ বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বীথি, কার্যনির্বাহী সদস্য আন্নামা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সাংবাদিকতা পেশা এমনিতেও অনেক চ্যালেঞ্জিং। তার উপর নারীদের জন্য এই পেশা আরও বেশি চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের সিলেটের নারীরা এই চ্যালেঞ্জিং পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেন। যার ফলাফল এই সংগঠন। আমার জানা মতে ঢাকার বাইরে বাংলাদেশের আর কোনো জেলায় নারী সাংবাদিকদের কোনো সংগঠন নেই। কিন্তু সিলেট সবসময়ই ব্যতিক্রম। এবং নারীর সাংবাদিকদের জন্য একটি ক্লাব গঠন করে সেটা সফলতার সাথে চালিয়ে নিয়ে আমাদের বোনেরা ইতিহাস করেছেন। তারা সিলেটের সাংবাদিকতার গৌরবময় ইতিহাসের অংশ হয়েছেন।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে
‘বৈষম্যহীন সমাজ গঠনে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’ : আবুল কাহের চৌধুরী শামীম স্টাফ রিপোর্টার: জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে
শ্রমিক আন্দোলনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের আচরণের প্রতি বিনয়ী হওয়ার আহ্বান স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত
দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও