admin
প্রকাশিত: 5:39 PM, July 22, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি ছাতক উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বন বিভাগের বাগান এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, বন বিভাগের বিট অফিসার কে বি এম ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোহাম্মদ রুমেন এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে সংসদ সদস্য সংরক্ষিত বনভূমির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বনাঞ্চলের বর্তমান অবস্থা, বৃক্ষরোপণ কার্যক্রম, বাগানের রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ, দখল এবং বনজ সম্পদ ধ্বংসের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
এ সময় তিনি সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বনভূমির সীমানা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে বাঁশের বেড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার এবং বন বিভাগ, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বনভূমি রক্ষায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। কোনোভাবেই বনভূমি ধ্বংস বা অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে বনজ সম্পদ ও পরিবেশ সুরক্ষিত থাকে।”
পরিদর্শন শেষে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। বন বিভাগের সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি বন বিভাগ, থানা পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিবেশবিরোধী সব ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন, দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, বন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সংরক্ষিত বনভূমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ আরও জোরদার হবে।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের