admin
প্রকাশিত: 11:35 AM, July 23, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ভাঙন দেখা দেওয়ায় উন্নয়নকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজে অনিয়ম এবং যথাযথ তদারকির অভাবে নতুন সংস্কার করা একাধিক সড়ক অল্প সময়েই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো টেকসইভাবে পুনর্র্নিমাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কসকনকপুর ইউনিয়নের ইউনিয়ন অফিস বাজার মুন্সিবাজার সড়কটি সরকারি অর্থায়নে দুই থেকে তিন মাস আগে সংস্কার করা হয়। কিন্তু এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের কিনারা ভেঙে পড়ছে। সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘদিনের ভোগান্তির পর টেকসই সড়কের যে প্রত্যাশা ছিল, তা অল্প সময়েই ভেঙে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
একই ধরনের চিত্র দেখা গেছে সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল–রসুলপুর (ছয়ঘরি) সড়কেও। স্থানীয়দের ভাষ্য, পিচঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর গার্ডওয়াল নির্মাণ চলাকালেই বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সড়ক ভাঙতে শুরু করে। বর্তমানে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গঙ্গাজল অটোরিকশা শ্রমিক সমিতির নেতারা জানান, কয়েক মাস আগেই সংস্কার হওয়া সড়কটি দিয়ে এখন যানবাহন চলাচল অত্যন্ত কষ্টসাধ্য। প্রতিদিন এ পথে হাজারো মানুষ, শিক্ষার্থী, রোগী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অল্প সময়ের মধ্যেই সড়কের এমন বেহাল অবস্থা উন্নয়নকাজের গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন ‘দৈনিক সিলেটের সংবাদ’কে বলেন, “ইউনিয়ন অফিস বাজার মুন্সিবাজার সড়কে একদম নিম্নমানের কাজ হয়েছে। এখনই বড় বড় খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়েছে। পুরো কাজ পুনরায় না করলে এ সড়ক টিকবে না।”
স্থানীয়দের দাবি, এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাগুলো তদন্ত করে নিম্নমানের নির্মাণকাজ, অনিয়ম কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত টেকসইভাবে পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে বক্তব্য জানতে জকিগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম