admin
প্রকাশিত: 6:05 AM, July 25, 2026
সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত তরিকুল ইসলামের গড়ে তোলা চোরাচালান নেটওয়ার্ক অক্ষুণ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এবার একটি বৈধ পরিবহন সংস্থাকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে আরও সুসংগঠিত উপায়ে সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল, পায়রাখৈল ও গোয়াবাড়ি সীমান্ত পয়েন্ট দিয়ে নিয়মিত ভারতীয় কসমেটিকস, চিনি, জিরা, ফুচকা ও মাদকসহ নানা অবৈধ পণ্য দেশে প্রবেশ করছে। তরিকুল তার মালিকানাধীন দুটি পিকআপ ও অন্যান্য যানবাহনের মাধ্যমে এসব পণ্য সংগ্রহ করেন। পরে ‘সুরমা ট্রান্সপোর্ট’-এর বৈধ মালামালের নিচে গোপনে চোরাই পণ্য লুকিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। পরিবহন শ্রমিকের ছদ্মবেশে ১০ থেকে ১৫ জনের একটি সুসংগঠিত দল এই চক্রটি পরিচালনা করছে। কেউ তাদের অপকর্মের ছবি বা ভিডিও ধারণ করতে গেলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, জৈন্তাপুর উপজেলার পায়রাখৈল সীমান্ত ও লালাখাল রাবার বাগান এলাকা দীর্ঘদিন ধরে এই বাহিনীর নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সীমান্ত পেরিয়ে ৫০ কেজি ওজনের চিনির বস্তা বিশেষ ফিতার সাহায্যে পিঠে ও মাথায় বহন করে বাংলাদেশে আনা হয়। প্রতিটি চালান নিরাপদে পৌঁছাতে চক্রটির নির্দিষ্ট পাহাদার দলও কাজ করে।
সম্প্রতি শাহপরাণ (রহ.) থানা পুলিশ খাদিমনগর পরগনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তরিকুল বাহিনীর দুই সদস্য মাসুম আহমদ ও নুরুল আমিনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৩২ বস্তা ভারতীয় চিনি এবং তরিকুলের মালিকানাধীন একটি ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানের সময় মূল হোতা তরিকুল পালিয়ে যেতে সক্ষম হন।
প্রশাসনের অভিযানে মাঝে মাঝে সহযোগীরা ধরা পড়লেও মূল হোতা তরিকুল বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কার ছত্রছায়ায় এই সিন্ডিকেট এখনো বেপরোয়া—তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। চোরাচালানের বিপুল অবৈধ অর্থে তরিকুল বিলাসী জীবনযাপন করছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, একটি স্বনামধন্য পরিবহন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রকাশ্যে চোরাচালান চালানো সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বৈধ ব্যবসার জন্যও চরম হুমকি। তরিকুল সিন্ডিকেটের আর্থিক লেনদেন, পরিবহন কার্যক্রম ও সীমান্ত সংযোগের ওপর গভীর গোয়েন্দা তদন্ত চালানোর জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও