admin

প্রকাশিত: 5:55 AM, July 26, 2026

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় অধিবাসী ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, দিরাই উপজেলার হাতিয়া গ্রামের এই ব্যক্তি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সরাসরি হামলায় অংশ নেয় এবং এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করেন।
সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পর তিনি খোলস বদলে সাংবাদিকতার ভুয়া পরিচয় ব্যবহার করে পুরো সুনামগঞ্জ জেলা শহর চষে বেড়াচ্ছেন। তিনি নিজেকে বাংলা টিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং জেএটিভি অনলাইনের প্রতিনিধি হিসেবে দাবি করছেন। তবে অনুসন্ধানে তার এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
কোন প্রতিষ্ঠানের পরিচয় পত্র বা নিয়োগ পত্র ছাড়াই ফেইসবুকে পোস্ট দিয়ে নিজেকে সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠা করছে ওই কথিত সাংবাদিক রিফাত। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস-আদালত এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে গিয়ে বড় অঙ্কের চাঁদা দাবী করে সে। চাঁদা না দিলে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সে। নানা জায়গায় একাধিক প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে দেদারছে চাঁদাবাজি করে চলছে জাহাঙ্গীর।
জেএটিভি অনলাইনের পরিচয়পত্র ব্যবহার করে অপপ্রচার চালানোর বিষয়ে জানতে চাইলে জেএটিভির চেয়ারম্যান কিবরিয়া স্পষ্টভাবে জানান যে, জাহাঙ্গীর চৌধুরী রিফাতকে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা টিভির লোগো ব্যবহার করে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর বিষয়ে সুনামগঞ্জ জেলা বাংলা টিভির প্রতিনিধি আল-হাবিব জানান, বাংলা টিভি থেকে তাকে কোনো নিয়োগপত্র, পরিচয়পত্র বা সংবাদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি সম্পূর্ণ বেআইনিভাবে লোগো ব্যবহার করে এসব বিভ্রান্তিকর কর্মকা- ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, এই আওয়ামী ডেবিল ও চাঁদাবাজ সাংবাদিকের ভূয়া পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন মানুষের নামে ফেসবুকে মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি এলাকায় উসকানিমূলক কাজ করা এবং মিথ্যা মামলায় জড়িয়ে নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করে আর্থিক ফায়দা লুটের কাজে মেতে উঠেছে। এছাড়াও ওই ডেবিল বর্তমান সরকারের নানা সমালোচনা করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। ডেবিলের তকমা গায়ে থাকায় নিজেকে বাঁচাতে সাংবাদিকতা পেশাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে সে। ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ডেবিলদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল