admin

প্রকাশিত: 6:22 AM, July 26, 2026

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হাফিজ এবং যুবদল নেতা সেলিম ওরফে ‘বয়লার সেলিম’-এর নাম সামনে আসায় স্থানীয়জুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দকৃত সামগ্রী গায়েব হওয়ায় নির্মাণকাজের মান ও স্বচ্ছতা নিয়ে চরম প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

স্থানীয় সূত্র ও প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে বিদ্যালয়ের নির্মাণ প্রকল্পে ব্যবহারের জন্য সংরক্ষিত মোট ৫০ বস্তা সিমেন্ট এবং বস্তায় ভরা ইট সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে ৩০ বস্তা সিমেন্ট আবদুল হাফিজ এবং ২০ বস্তা সিমেন্ট ও ইট সেলিম ওরফে ‘বয়লার সেলিম’ নিয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় আমি সরাসরি উপস্থিত ছিলাম। সেলিম ভাইকে সিমেন্ট ও বস্তায় ভরে ইট তাঁর বাড়িতে নিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলে তিনি জানান, তিনি একা নেননি; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ ভাইও ৩০ বস্তা সিমেন্ট নিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। অনেকেই ছবি ও পোস্ট শেয়ার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

এদিকে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাইটের ঠিকাদারের একটি ভিডিও বার্তা প্রকাশ পায়। সেখানে তিনি দাবি করেন, বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার কারণে সাইটে থাকা ২০০ বস্তা সিমেন্টের মধ্যে ৫০ বস্তা বিক্রি করে দেওয়া হয়েছে। তবে বিক্রি করা সিমেন্ট কারা নিয়েছেন বা কাদের কাছে বিক্রি করা হয়েছে—ভিডিওতে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। সরকারি উন্নয়ন প্রকল্পের সামগ্রী ঠিকাদার এভাবে নিজ সিদ্ধান্তে বিক্রি করতে পারেন কি না, তা নিয়ে এলাকায় নতুন করে গুঞ্জন ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, অনিয়ম ও সিমেন্ট গায়েব হওয়ার ঘটনা আড়াল করতেই ঠিকাদার এই ব্যাখ্যার আশ্রয় নিয়েছেন।

স্থানীয় অধিবাসীদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য রক্ষিত সামগ্রী ব্যক্তিগত কাজে সরিয়ে নেওয়া একটি গুরুতর অপরাধ। এতে প্রকল্পের গুণগত মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে। তারা অবিলম্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হাফিজ এবং যুবদল নেতা সেলিম ওরফে ‘বয়লার সেলিম’-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। গত

সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা

এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল: নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল: নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড়, মৃত ব্যক্তি ও বহিরাগতও ভোটার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর

সিসিকের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদার রুবেল

সিসিকের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদার রুবেল

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির