admin
প্রকাশিত: 11:43 AM, July 30, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন নির্মাণের দাবিতে নতুন সংগঠন ‘সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ আত্মপ্রকাশ করেছে। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক তারেক আল মঈন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রাচীন, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা হলো বাংলাদেশ রেলওয়ে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, যাত্রীসেবা এবং পণ্য পরিবহনে রেলপথের গুরুত্ব অপরিসীম হলেও বৃহত্তর সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা সুনামগঞ্জ এখনো আধুনিক রেল যোগাযোগ থেকে কার্যত বঞ্চিত।
তিনি বলেন, প্রায় ২৭ লাখ মানুষের বসবাসের সুনামগঞ্জ জেলা ভৌগোলিকভাবে হাওরবেষ্টিত এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা। জেলার ১২টি উপজেলার মধ্যে কয়েকটির সঙ্গে সড়ক যোগাযোগ থাকলেও বর্ষা মৌসুমে অধিকাংশ দুর্গম এলাকায় নৌপথই একমাত্র ভরসা। এতে সাধারণ মানুষের যাতায়াতে সময় ও ব্যয় দুটোই বেড়ে যায়।
তিনি আরও বলেন, সিলেট থেকে মোহনগঞ্জের দূরত্ব প্রায় ১৪৯ কিলোমিটার হলেও সরাসরি রেল যোগাযোগ না থাকায় দীর্ঘ সময় ব্যয় করে সড়কপথে যাতায়াত করতে হয়। আবার সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জে নৌপথে যেতে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগে। দুর্গম হাওরাঞ্চলের অনেক বাসিন্দার রাজধানী ঢাকায় পৌঁছাতে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়।
তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট, নীলাদ্রী লেক, শহীদ সিরাজ লেক, শিমুল বাগান ও বারিক টিলাসহ সুনামগঞ্জের পর্যটন সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় পর্যটকদের দুর্ভোগ পোহাতে হয় এবং জেলার পর্যটন শিল্পও প্রত্যাশিতভাবে বিকশিত হচ্ছে না।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৯৫৬ সালে নির্মিত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ সিলেট-ছাতক রেললাইন থাকলেও আহমদাবাদ স্টেশন ২০১০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে সিলেটের সঙ্গে ছাতকের কার্যকর রেল যোগাযোগও বিচ্ছিন্ন।
সংগঠনের নেতারা দাবি করেন, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হলে হাওরাঞ্চলের মানুষের নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুত যাতায়াত নিশ্চিত হবে। একই সঙ্গে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন সহজ হবে, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের কাছে সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন নির্মাণকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়ে ‘সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’-এর আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আশিক চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ, ডা. শাহজালাল, এম এ ওয়াদুদ, মোস্তফা নূর, অ্যাডভোকেট কাজী সেবা, মো. আমিনুজ্জামান চৌধুরী, আবাব মিয়া, আনোয়ার চৌধুরী প্রমুখ।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের