admin

প্রকাশিত: 4:42 PM, July 30, 2026

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং নিয়ম মেনে দ্রুত ইজারা চালুর দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক গোলাম হোসেন অভি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার, আজিজুর রহমান রুহেল, যুগ্ম সদস্য সচিব শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী।

সমাবেশে বক্তারা বলেন, “ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। স্থানীয় পরিবেশ রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে এ নদীর অবদান অপরিসীম। তবে দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণীর প্রভাবশালী চক্র রাতের আঁধারে ড্রেজার ও বিভিন্ন ধরনের নৌযান ব্যবহার করে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু ও পাথর লুটপাট করে আসছে। এর ফলে একদিকে সরকার শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নদীপাড়ের বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা মারাত্মক নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।”

বক্তারা স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের গাফিলতি ও অসাধু চক্রের সাথে যোগসাজশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রশ্ন তোলেন, “পুলিশের চেকপোস্ট থাকা সত্ত্বেও কীভাবে রাতে বালু ও পাথর ভর্তি নৌকা নদী পার হয়ে যায়?” বক্তারা অবিলম্বে নদী এলাকায় পুলিশি পাহারা ও নজরদারি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স গঠন করে সমন্বিত অভিযান পরিচালনার জোর দাবি জানান।

মানববন্ধন থেকে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দাবি পেশ করা হয়। রাতের আঁধারে পরিচালিত পরিবেশ-বিধ্বংসী বালু ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে। আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদীতে সব ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ রাখতে হবে। নদী এলাকায় রাতে প্রশাসনিক টহল জোরদার এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করতে হবে। অবৈধ চক্রের সাথে জড়িত অসাধু ব্যক্তি ও তাদের সহযোগীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে রাষ্ট্রের সম্পদ রক্ষা ও নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাই যোদ্ধা আজিজুল হকসহ স্থানীয় শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের সাধারণ জনগণ। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা নদী রক্ষায় জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।


সর্বশেষ সংবাদ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল