admin
প্রকাশিত: 9:13 AM, August 2, 2026
জালালাবাদ কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের মুখপত্র হোক
স্টাফ রিপোর্টার :
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজকে সজাগ রাখে। মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনে। তিনি বলেন, মিডিয়াকে বলা হয় সমাজের আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন কোনো কিছু আড়াল থাকে না, তেমনি একজন প্রকৃত সাংবাদিকও কোনো তথ্য বিকৃত বা পরিবর্তন না করে মানুষের সামনে সত্য তুলে ধরেন। এ কারণেই সাংবাদিকদের সমাজের বিবেক বলা হয়। মিডিয়া যতদিন জাগ্রত থাকে, একটি সমাজও ততদিন জাগ্রত থাকে। আর বিবেকের মৃত্যু হলে সমাজেরও মৃত্যু ঘটে। তিনি গতকাল শনিবার দুপুরে দৈনিক জালালাবাদের ৩৪তম বর্ষ পদার্পন উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জালালাবাদ পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই পত্রিকার প্রতি একটি অনুরোধ রাখব। আমাদের অঙ্গীকার ছিল জালালাবাদ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হবে না, এটি হবে জনগণের মুখপাত্র। কোন দল কখন রাষ্ট্রক্ষমতায় আসবে, সেটি আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু জালালাবাদকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে হবে।
বক্তব্যের শেষে তিনি দৈনিক জালালাবাদ পরিবারের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং দেশের গণমাধ্যমে সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ধারা আরও শক্তিশালী হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর-এর সভাপতিত্বে ও যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী রাজেশ ভাটিয়া, জালালাবাদ সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট প্রেসক্লাব সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল ইাসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সহ-সভাপতি ফয়ছল আলম, কবির আহমদ সোহেল, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল, ইমজা সেক্রেটারী আনিস রহমান, ফিলিপাইনের ক্রিস্টিয়ান বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, সিলেট মেট্রোপলিটন জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, দৈনিক কাজির বাজারের বার্তা সম্পাদক সোয়েব বাছিত। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মিফতাহুদ্দিন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, আল রাইয়্যান হাসপাতালের চেয়ারম্যান ডা. হোসাইন আহমদ, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দীন খন্দকার, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, আমিরুল ইসলাম এহিয়া, এখন টিভির রিপোর্টার সন্দিপন শুভ, সিনিয়র ক্যামেরাপার্সন এসএ আলমগীর, দেশ টিভির ক্যামেরা পার্সন সোহেল আহমদ।
জালালাবাদ পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র রিপোর্টার তামিম মজিদ ও এমজেএইচ জামিল, স্টাফ রিপোর্টার মামুন পারভেজ, অনলাইন ইনচার্জ মারুফ হাসান, স্টাফ ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ, বিজ্ঞাপন ব্যবস্থাপক আব্দুস সাত্তার মুন্না।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি এবং হাদারপাড় বালু মহাল ইজারা নেওয়ার আড়ালে চলছে ব্যাপক
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয়। তিনি বলেন, এটি দুই দেশের
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট)
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট)
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রোটারী
ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সৎ নেতৃত্ব স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি: কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী
সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয় ব্যবহার