admin
প্রকাশিত: 9:15 AM, August 2, 2026
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মিফতাহ্ সিদ্দিকী। গতকাল শুক্রবার বাদ এশা সংস্থার সিলেট কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মিফতাহ্ সিদ্দিকী বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই সচেতন হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। তার জন্য অবশ্যই অবিলম্বে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিত ভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই তিনটি ওয়ার্ডে দৃশ্যমান পরিবর্তন সাধনের জন্য অপরাধীদের আইনের আওতায় আনতে তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানান।
সংস্থার সভাপতি নুরুল ইসলাম খান নজরুলের সভাপতিত্বে ও আহমেদ সাদ রিজভীর সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বি সফিকুর রহমান টুটুল, সমাসেবক নুর উদ্দিন খান হাসান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ বি মজুনদার রনি, উদয় সমাজ কল্যান সংস্থার সভাপতি সজিবুর রহমান রুবেল।
আরও উপস্থিত ছিলেন, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মফিজুর রহমান বারেক, সহ সভাপতি আব্দুল হাফিজ খান শামীম, উপদেষ্টা সৈয়দ আক্তার হোসেন, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুল হাফিজ শাফী, কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মুসা, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো ছদরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান খান কয়েছ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লাহিন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক হোসেন খান ইমাদ, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান, কার্যকর কমিটির সদস্য মিনহার হোসেন মিনার, হাফিজ আনুয়ার হুসেইন, ইকবার হুসেইন রুহেল, মোহাম্মদ জুবায়ের খান, সৈয়দ কয়েস আহমদ, নাসরিন আকতার, শাকাওয়াত আহমেদ আকিব, সদস্য দেলুয়ার হুসেইন, কামিল খান, মুসাব খান, আদর খান প্রমূখ।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি এবং হাদারপাড় বালু মহাল ইজারা নেওয়ার আড়ালে চলছে ব্যাপক
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয়। তিনি বলেন, এটি দুই দেশের
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট)
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট)
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রোটারী
ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সৎ নেতৃত্ব স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি: কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী
সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয় ব্যবহার