admin

প্রকাশিত: 12:21 PM, August 2, 2026

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুর ২টায় সিলেট নগরীর চৌকিদেখীস্থ আনোয়ারা মতিন একাডেমি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজু-এর সভাপতিত্বে এবং ডা. হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুল আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং আনোয়ারা মতিন একাডেমি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মেহেদী হাসান আলিফ, বিজয় মিয়া, কবি মুন্নি আক্তার, ছড়াকার আব্দুল কাদির জীবন, নাট্যাভিনেতা ও সংগঠক কামাল আহমদ, নিশাত করিম, মারুফ আহমদ, মো. নাফি, হামজা করিমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সনদপত্র, ক্রেস্ট এবং মূল্যবান বই তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে উৎসাহিত করতে আলোর অন্বেষণের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ-পরবর্তী গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও আলোর অন্বেষণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিছনাকান্দি ও হাদারপাড়ে ইজারার আড়ালে পাথর-বালু লুটের মহোৎসব ক্স প্রশাসনের ‘নীরবতা’, নদীভাঙনে হুমকিতে বসতবাড়ি ও বাজার

বিছনাকান্দি ও হাদারপাড়ে ইজারার আড়ালে পাথর-বালু লুটের মহোৎসব ক্স প্রশাসনের ‘নীরবতা’, নদীভাঙনে হুমকিতে বসতবাড়ি ও বাজার

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি এবং হাদারপাড় বালু মহাল ইজারা নেওয়ার আড়ালে চলছে ব্যাপক

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ মর্যাদা দেয় : পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ মর্যাদা দেয় : পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয়। তিনি বলেন, এটি দুই দেশের

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট)

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট)

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক সম্পন্ন মানবসেবা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের মূল ব্রত: ভিসি জিয়াউর রহমান চৌধুরী

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক সম্পন্ন মানবসেবা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রোটারিয়ানদের মূল ব্রত: ভিসি জিয়াউর রহমান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রোটারী

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সৎ নেতৃত্ব স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি: কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয় ব্যবহার