admin

প্রকাশিত: 5:16 PM, August 2, 2026

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে পাণ্ডারগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে পাণ্ডারগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

দোয়ারাবাজার প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলার হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শ্রীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

পাণ্ডারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুছ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার কামাল উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আব্দুল হক, ইউনিয়ন যুব ফোরামের সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি জসিম উদ্দিন সরকার, রিয়াজ উদ্দিন ও আব্দুল কাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল কদ্দুছ বলেন, “জুলাই জাতীয় সনদ দেশের জনগণের ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। জাতীয় সনদের কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।”

সর্বশেষ সংবাদ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে

সিলেট-তামাবিল বাইপাসে আবাসন প্রকল্পের স্থান পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

সিলেট-তামাবিল বাইপাসে আবাসন প্রকল্পের স্থান পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটবাসীর দীর্ঘদিনের আবাসন চাহিদা মেটাতে সিলেট-তামাবিল বাইপাস সড়ক এলাকায় একটি আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে

এসএমপি পুলিশ কমিশনারের কোতোয়ালী মডেল থানার এসি অফিস ও ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন

এসএমপি পুলিশ কমিশনারের কোতোয়ালী মডেল থানার এসি অফিস ও ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা)-এর কার্যালয় পরিদর্শন