admin

প্রকাশিত: 7:19 PM, August 7, 2026

ইউপি নির্বাচনে পান্ডারগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক

ইউপি নির্বাচনে পান্ডারগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় বর্তমান ইউপি সদস্য আবু বকর সিদ্দিকের নাম অন্যতম হিসেবে উঠে আসছে।

ইসলামনগর গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিক মরহুম আঞ্জব আলীর সর্বকনিষ্ঠ পুত্র। সাত ভাইয়ের মধ্যে তিনি সবচেয়ে ছোট। ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সদস্য (মেম্বার) নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে এলাকাবাসীর অনেকে জানান। রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কারণে তিনি ওয়ার্ডবাসীর আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়দের অভিমত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। স্থানীয়দের একাংশের মতে, আবু বকর সিদ্দিক পুনরায় নির্বাচনে অংশ নিলে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হবেন।

এ বিষয়ে বর্তমান ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, আমি সবসময় জনগণের সেবা করার চেষ্টা করেছি। জনগণ যদি আবারও আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আগের মতোই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাব। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।