admin

প্রকাশিত: 12:48 PM, August 8, 2026

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সংগীতশিল্পী রেজওয়ান রাজ সভাপতি এবং ড্রামস ও অক্টোপ্যাড বাদক শাওন কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর মিরাবাজারস্থ হোটেল ইস্তাম্বুলের হলরুমে স্থানীয় সংগীত ও যন্ত্রশিল্পীদের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন কুমার দে, রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, লোকসংগীত গবেষক ড. শরদিন্দু ভট্টাচার্য ও যন্ত্রশিল্পী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা রক্ষা, ঐতিহ্যবাহী সংগীত সংরক্ষণ এবং শিল্পীদের মধ্যকার ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ অ্যাসোসিয়েশন অনন্য ভূমিকা রাখবে। একই সঙ্গে সিলেটের সংগীতাঙ্গনকে আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ঘোষিত ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি: রেজওয়ান রাজ (সংগীত শিল্পী) সাধারণ সম্পাদক: শাওন কর (ড্রামস ও অক্টোপ্যাড বাদক) সিনিয়র সহ-সভাপতি: সুদীপ পাল (অক্টোপ্যাড বাদক) সহ-সভাপতি: জাহিদ মাসুদ (সংগীত শিল্পী) ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: সুদীপ চক্রবর্তী (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক) ২য় যুগ্ম সাধারণ সম্পাদক: জয় কর্মকার (অক্টোপ্যাড বাদক) সাংগঠনিক সম্পাদক: শিশির রঞ্জন দত্ত (ড্রামস বাদক), সহ-সাংগঠনিক সম্পাদক: রহমত আলি রতন (গিটার বাদক) দপ্তর সম্পাদক: পিংকু সরকার (বেইজ গিটার বাদক) কোষাধ্যক্ষ: সজল দেবনাথ (অক্টোপ্যাড বাদক) প্রচার ও প্রকাশনা সম্পাদক: অলক কর (অক্টোপ্যাড বাদক) সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: বাপ্পা সেন জয় (অক্টোপ্যাড বাদক) সাংস্কৃতিক সম্পাদক: ইমন দাশ (সংগীত শিল্পী) ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক: রাজন খান (সংগীত শিল্পী) তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সৈয়দ আকরাম কবির (ফাছিহ্) (গিটার বাদক)মহিলা সম্পাদিকা: মিথিলা দাশ মিতু (সংগীত শিল্পী) কার্যনির্বাহী সদস্য: নাহিদ চৌধুরী (গিটার বাদক), সৌরভ সোহেল (সংগীত শিল্পী), তন্নী দেব (সংগীত শিল্পী), পল্লব ভট্টাচার্য (কিবোর্ড বাদক) এবং দেবাশীষ দে পল্লব (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক)।

অনুষ্ঠানে সিলেটের প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে মিলনমেলায় পরিণত করে।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।