admin
প্রকাশিত: 4:38 AM, December 24, 2025
পারভীন বেগম: একজন নেতাকে অবশ্যই দৃঢ় আত্মবিশ্বাস থাকতে হবে। যাতে অন্যরা তাকে অনুসরণ করে। নেতাকে অবশ্যই তার সিদ্ধান্ত ও কর্মের প্রতি আস্থা থাকতে হবে।
তাছাড়া কঠিন পরিস্থিতিতেও একজন নেতাকে আশা হারালে চলবে না। সততা একজন নেতার আরেকটি উল্লেখযোগ্য গুণ। অনুসারীদের ভালোবাসা অর্জনের জন্য সততা গুরুত্বপূর্ণ। সর্বোপরি জনগণের আস্থা অর্জনের জন্য সততা অপরিহার্য। যার সবগুলো গুণাবলী রয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরের মধ্যে। তিনি সিলেটের রাজনীতিতে আসার পর সিলেট বিএনপিকে ঐক্যবদ্ধ করে বিভিন্নভাবে গুছিয়ে তুলেছেন।
মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পিতা খন্দকার আব্দুল মালিকের হারানো আসনই ফিরে পেলেন তিনি। খন্দকার আব্দুল মালিক সিলেট-১ আসনের কয়েক বারের সংসদ সদস্য ছিলেন এবং সিলেট বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে দলকে সু-সংগঠিত করতে দায়িত্ব পালন করেছিলেন।
পরবর্তীতে পিতা খন্দকার আব্দুল মালিকের পরিচয়ের সূত্র ধরে সিলেটের রাজনীতিতে নেমেছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। জিয়া পরিবারের সঙ্গে তাদের হৃদ্দিক সম্পর্ক। জিয়া পরিবারের দুর্দিনে তার পিতা খন্দকার আব্দুল মালিক ভূমিকা রেখেছিলেন। সিলেটের রাজনীতিতে নামা মুক্তাদিরের শুরুটা তেমন ভালো ছিলোনা। রাজনীতিতে নেমেই তিনি নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। তবে মুক্তাদির প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সবাইকে এক সঙ্গে নিয়ে রাজনীতিতে পথচলা শুরু করেন। আন্দোলনে নির্যাতত নেতাকর্মীদের সহযোগিতার হাত প্রসারিত করে দিয়ে তিনি স্থান করে নেন নেতাকর্মীদের হৃদয়ে।
খন্দকার মুক্তাদির সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে কাজ করে যাচ্ছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে।
খন্দকার আব্দুল মুক্তাদির বিগত প্রত্যেক সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে মাঠে কাজ করেছিলেন। তার অবস্থানের কারণে দু’বারই সিসিকে বিএনপির প্রার্থীর জয়ের পথ সুগম হয়। এছাড়া স্থানীয় সরকারের উপজেলা ও ইউনিয়ন এবং পৌরসভা নির্বাচনেও তিনি ভূমিকা রাখেন। সিলেটে রাজনীতি করতে গিয়ে কারাবরণও করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
২০১৮ সালের ২৫শে অক্টোবর সন্ধ্যা রাতেই নগরীর উপশহরের রোজভিউ হোটেলের নিচ থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে। পরে ২০২৩ সালের ৮ এপ্রিল বিমানবন্দর এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে আবারও গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট বিএনপিতে এখন আর আগের মতো কোন্দল নেই। খন্দকার আব্দুল মুক্তাদিরেই জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধ। যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলও একাট্টা। জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ আসন। দেশের রাজনীতিতে একটি প্রবাদ রয়েছে সিলেট-১ আসন যার, সরকার তার।
অর্থাৎ সিলেট-১ আসনে যে দল নির্বাচিত হবে, সেই দলই সরকার গঠন করবে। সেই আলোকে মর্যাদায় রক্ষায় কাজ করছেন খন্দকার মুক্তাদির। মুক্তাদিরের সাথে মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের এত গভীর সম্পর্কে যা নির্বাচনকে সহজ করে তুলেছে।
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদির সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনি তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূলের মনে স্থান করে নিয়েছেন। মাঠের কর্মীদের পাশাপাশি মহানগর ও সদরবাসীর প্রিয়জন হয়ে উঠেছেন খন্দকার মুক্তাদির।
বিগত কয়েক বছর যাবত দলের সাংগঠনিক বিষয়গুলো দেখাশোনা করছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তার হাত দিয়ে সাজানো সিলেট বিএনপি’র নেতারা এখন মূল দায়িত্বে থেকে দলকে পরিচালিত করছেন।
দেশের ক্রান্তিলগ্নে সিলেট বিএনপি’র নেতাদের কঠোর ‘মেসেজ’ দিয়ে বলেন খন্দকার আব্দুল মুক্তাদির, ‘ব্যক্তির কোনো বিতর্কিত দায় দল নেবে না। দলের ভেতরে কেউ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে সঙ্গে সঙ্গে নেয়া হবে ব্যবস্থা।’ তার এই নির্দেশনা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সিলেট বিএনপি’র নেতাদের নির্দেশ দেন। বর্তমানে যে যে সংগঠনের নেতাকর্মীরা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের নাম ওই সংগঠনের সভাপতি ও সম্পাদকদের জানাবেন। যদি তারা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় গত সিটি নির্বাচনের ৪৩ প্রার্থীকে এবং উপজেলা নির্বাচনে অংশ নেওয়া শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি, যারা দীর্ঘদিন রাজনীতিতে নিস্ক্রিয়। কিন্তু দলের জন্য তাঁরা নিবেদিত প্রাণ কর্মী। তিনি তাদের দলে ফিরিয়ে নিয়ে আসেন। তাঁর কথায় অনুপ্রাণিত হয়ে মহানগরীর ৩৭নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ বিএনপিতে যোগদান করে। এসময় তিনি নতুন যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
সমগ্র দেশের মধ্যে তিনি সিলেট থেকে প্রথম শুরু করেছেন ‘কেমন সিলেট চাই’ কার্যক্রম। এরইমধ্যে তিনি সিলেটবাসীর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে মতামত নিতে চান মানুষের। সিলেটের উন্নয়নে রয়েছে তার নানাবিধি পরিকল্পনা তিনি নির্বাচিত হলেও তাঁর দল সরকার গঠন করলে সিলেটের অর্থনীতির ভিত্তি মজবুদ করতে কর্মসংস্থানের উপর সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন।
সিলেটে নতুন শিল্প স্থাপনের পাশাপাশি তরুণদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ বৃত্তিমূলক শিক্ষাকে উৎসাহিত করা এবং খাল খনন কর্মসূচি, স্বল্পমূল্যে বীজ ও সার প্রদান, কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার, সিলেট নগরবাসীর সমস্যাগুলোর স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান জলাবদ্ধতাসহ সকল সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।
সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার কর্মপরিকল্পনার হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ এশিয়ার একটি বিমান যোগাযোগের ‘হাব’ হিসেবে গড়ে তুলতে কাজ করবে। সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগকে ‘এ ক্লাস’-এ উন্নীত করা হবে।
সিলেটের তরুণরা খন্দকার মুক্তাদিরকে মনে করে ‘রাজনীতির আইডল’। সিলেটের অর্ধেক ভোটার নারী। তিনি নারীদের কথা শুনতে পাড়া-মহল্লায় সমাবেশ করে শুনেছেন তাদের মনের কথা। সেই সকল সিলেটি নারী ভোটারদের কাছে খন্দকার মুক্তাদির ‘স্বপ্নের রাজনীতিক’। ব্যক্তিগত জীবনে মুক্তাদির অত্যন্ত ধর্মপরায়ণ, পাঁচওয়াক্ত নামাজ পড়েন।
সিলেটের হক্কানী আলেম-ওলামা-পীর মাশায়েখ, খানকা-দারবার শরীফের অনুসারী-মুরিদানরা-আশেকানসহ সর্বস্তরের ইসলামপন্থীরা খন্দকার মুক্তাদির ও বিএনপিকে ভোট দেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,