admin

প্রকাশিত: 5:58 AM, August 13, 2026

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শৌচাগার নিয়ে প্রশ্ন, টেন্ডার প্রক্রিয়া নিয়ে অভিযোগ

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শৌচাগার নিয়ে প্রশ্ন, টেন্ডার প্রক্রিয়া নিয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টার:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি শৌচাগারের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে টেন্ডার প্রক্রিয়া এবং কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিগত সরকার আমলে একটি সিন্ডিকেটের মাধ্যমে যথাযথ টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করেই শৌচাগারটির কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। বর্তমানে আগের মেয়াদ শেষ হওয়ার পরও নিয়মিত টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে নতুন করে শৌচাগার পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট একজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবন্ধী ব্যক্তি অভিযোগ করেন, প্রায় ৩-৪ মাস আগে শৌচাগারটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে লিখিত আবেদন করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

অভিযোগকারীর দাবি, ওই সিনিয়র কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পর তাকে বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে সিলেট মহানগর বিএনপির এক নেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি অন্য এক নেতার সঙ্গে কথা বলতে বলেন। এভাবে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে পাঠানো হলেও বিষয়টির কোনো কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ তার।
অভিযোগকারী বলেন, একজন প্রতিবন্ধী হিসেবে তিনি নিয়ম মেনে কাজের সুযোগ পাওয়ার আশায় আবেদন করেছিলেন। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় বিষয়টির সমাধান না হয়ে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের পরামর্শ পাওয়ায় তিনি হতাশ হয়েছেন।

অভিযোগকারীর প্রশ্ন, সরকারি হাসপাতালের একটি শৌচাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যদি প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হয়, তাহলে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি কোথায়?

এ ঘটনায় সিলেট মহানগর বিএনপির এক নেতা ও হাসপাতালের এক সিনিয়র কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শৌচাগারটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কীভাবে দেওয়া হয়েছে, এ বিষয়ে কোনো টেন্ডার বা অনুমোদন হয়েছে কি না এবং অভিযোগকারীর আবেদন কীভাবে বিবেচনা করা হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম