admin

প্রকাশিত: 9:50 AM, August 14, 2026

বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন কৃষি শিক্ষক আজিজুল হক

বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন কৃষি শিক্ষক আজিজুল হক

বিশ্বনাথ প্রতিনিধি:

দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন মোঃ আজিজুল হক (কৃষি স্যার)।আজিজুল হক ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরীজীবনের ইতি টানেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের গর্বিত জনক। জীবনের ৩২টি বছর শিক্ষকতা পেশায় ব্যায় করে তিনি অবসর গ্রহণ করেন। হাজার হাজার ছাত্র ছাত্রীকে শিক্ষায় আলোকিত করে শেষ সময় তিনি প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে পেলেন বিদায়ী সংবর্ধনা। সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) মোঃ আজিজুল হকের অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে পাঠদান,শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। বিদায়ী অনুষ্ঠানে সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর স্মৃতিচারণায় তার বিদায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়কালীন সময়ে তাকে প্রদান করা হয়েছে উপহার হিসেবে নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট ও পোশাক সামগ্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আমির উদ্দিন, সহকারী শিক্ষক স্বপন কুমার দাস, মনুষা রাণী দাস, মোঃ জাকির হোসেন।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক তরুণ সংগঠক ফারহান উদ্দিন, সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজের লেকচারার ডা.এম নুরুল ইসলাম, এস এ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আংগুরা বেগম, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক সুমন আহমদ, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আব্দুল মুকিত, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা জসিম উদ্দিন, কবি লাহিন নাহিয়ান, সালিক আহমদ প্রমুখ।

স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আরিফা, ছামিরা বেগম, ৯ম শ্রেণির শিক্ষার্থী তাহলিল আহমদ, তুরা দাস রীমা, সুমনা বেগম,৮ম শ্রেণির শিক্ষার্থী আমিরা জান্নাত জাকিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাইদুর রহমান সৈয়দ, আফরোজ আলী,সমছু মিয়া,আফিজ খান, বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায়, নুরে আলম, অলিউর রহমান সুইটি রানী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী শামীম আহমদ, মানপত্র পাঠ করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সুমনা বেগম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কামরুল হুদা। অনুষ্ঠান শেষে মহান এই শিক্ষাগুরকে শিক্ষক- শিক্ষার্থী ও উপস্থিত সবাই অশ্রুসিক্ত নয়নে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিশেষ সম্মান প্রদর্শন করে গাড়িতে তুলে দেন।


সর্বশেষ সংবাদ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম