admin
প্রকাশিত: 7:35 AM, December 24, 2025
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার ও তাতে রক্ষিত বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে কানাইঘাট পৌরসভার রামপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমান ও পুলিশের একটি দল রামপুর ব্রিজের পাশে সুলেমান আহমদ নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতিতে দেখা যায়, একটি প্রাইভেট কার থেকে ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি আনলোড করা হচ্ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা সুলেমান আহমদ ও তার সাথে থাকা আরও ২/৩ জন সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ ওই প্রাইভেট কার এবং সুলেমানের বসতঘরের ফ্লোর তল্লাশি করে মোট ৫,৬০০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করে। একই সাথে চোরাচালানে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এই ঘটনায় কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ-২৩/১২/২০২৫ইং)। পলাতক আসামি সুলেমান আহমদসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(খ)/২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির হোসেন জানান, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা