admin
প্রকাশিত: 5:18 PM, August 14, 2026
সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় ক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলায় জনজীবন পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রূপ নিচ্ছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা নেমে এসেছে।
বক্তারা বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে আরও বলেন, নগরীর মানুষকে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রাক্কলিত সূচি না মেনে ঘনঘন লোডশেডিং করায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে সুরমা বয়েজ ক্লাব স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। মানববন্ধনে শেষে বক্তারা অবিলম্বে বিদ্যুৎ পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র আব্দুল আহাদ এলিছের পরিচালনালয় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সদস্য মাসুক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।-বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট