admin
প্রকাশিত: 12:38 PM, December 24, 2025
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে একটি ডিআই পিকআপ ভর্তি ৯০ ক্যারেট ভারতীয় কমলাসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের খাসেরমাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই সোহাগ চৌধুরী ও পুলিশের একটি দল ভোর ৬টার দিকে খাসেরমাটি গ্রামের জনৈক ফয়েজের বাড়ির সামনে চেকপোস্ট বসান। এ সময় একটি সন্দেহভাজন ডিআই পিকআপ গাড়ি তল্লাশি করে ৯০টি ক্যারেটে রাখা আনুমানিক ১৮০০ কেজি ভারতীয় কমলা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-মুহিন আহমদ (২৪) ও জামাল উদ্দিন (৫৩)
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল আহমদ (৩৬) ও সাইফুল ইসলাম (৩২) নামের আরও দুইজন আসামি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
এই চোরাচালানের ঘটনায় এসআই সোহাগ চৌধুরী বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২৪, তারিখ-২৪/১২/২০২৫ইং)। মামলাটি The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মিজানুর রহমানের ওপর।
কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে টুকেরগাঁওয়ে
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
নুরুল আমিন, মামুন ও ইয়ামিনকে ঘিরে প্রশ্ন ‘খুঁটির জোর’ কোথায়? সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি
জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন
জুয়া, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে তোলপাড় দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন