admin
প্রকাশিত: 4:03 PM, August 10, 2026

বালাগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আনহার মিয়া ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার এর উপস্থিতিতে।
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সম্মুখ নেতা হিসেবে পরিচিত আনহার মিয়া ও তার ছেলে রাহাত ইসলাম বিএনপিতে যোগ দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, ১৫ জুলাই ২০২৬ বালাগঞ্জ বিএনপি অফিসে গোলাম রব্বানীর উপস্থিতিতে তারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত হন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের এই দলবদল স্থানীয়ভাবে নতুন আলোচনা তৈরি করেছে। অতীতে আনহার মিয়া ও রাহাত ইসলামের বিরুদ্ধে সাংবাদিক তাহের খানকে হুমকি, অনুসরণ ও হয়রানির অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, তাকে অনুসরণ ও ক্ষতি করার উদ্দেশ্য তাদের ছিল।
তাহের খান ২০২৩ সালে স্কুলছাত্রী সুমাইয়া বেগমের হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার পর হুমকির মুখে পড়েন বলে তার নথিতে উল্লেখ রয়েছে। ওই তদন্তে রাহাত ইসলামের নাম উঠে আসার পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে নিরাপত্তার জন্য তিনি একাধিকবার স্থান পরিবর্তন করলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল বলে নথিতে উল্লেখ আছে। পুলিশের কাছে সাধারণ ডায়েরি ও অভিযোগ করেও কার্যকর সুরক্ষা না পাওয়ার অভিযোগ রয়েছে।
এ অবস্থায় আনহার মিয়া ও রাহাত ইসলামের নতুন রাজনৈতিক সম্পৃক্ততার খবর স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। অনেকে আশঙ্কা করছেন, রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে তারা আবারও স্থানীয় পর্যায়ে প্রভাব ও যোগাযোগ গড়ে তুলতে পারেন।
স্থানীয়দের মতে, দল পরিবর্তন করা রাজনৈতিক অধিকার হলেও অতীতে যাদের বিরুদ্ধে হুমকি, হামলা ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে, তাদের নতুন রাজনৈতিক অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট দলের স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে
সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী
সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল
সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান