admin
প্রকাশিত: 1:29 PM, August 21, 2026
টানা বৃষ্টিতে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা অংশে সৃষ্ট খানাখন্দ ও বিপজ্জনক গর্ত দ্রুত টেকসই সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বৃষ্টির পানি জমে চলাচলে তৈরি হওয়া তীব্র জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করতে খুব শীঘ্রই সওজ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ সওজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লোকমান আহমদ। এ সময় সওজ সিলেট সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান দ্রুত সংস্কারকাজের এই আশ্বাস দেন। সাক্ষাতকালে হাফিজুর রহমান জানান, মহাসড়কে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে সওজের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিবেদনে জানা যায়, সাম্প্রতিক টানা বৃষ্টিতে ঢাকা-সিলেট মহাসড়কের বিশেষ করে রশিদপুর থেকে চণ্ডীপুল পর্যন্ত বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পিচ উঠে গিয়ে সড়কের ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকায় চালকদের অনুমানের ওপর নির্ভর করে যানবাহন চালাতে হচ্ছে, যা নিত্যদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ প্রচুর হালকা ও ভারী যানবাহন চলাচল করায় ক্ষতিগ্রস্ত অংশগুলো দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সাময়িক সমাধান হিসেবে গর্তে ইট-বালু ফেলে দায়সারা কাজ না করে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে টেকসই সংস্কার এবং কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তুলতে হবে।
সম্প্রতি এই রুটের সড়ক সংস্কার ও যানজট নিরসনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত স্থায়ী পদক্ষেপ না নিলে চলতি বর্ষায় এই গুরুত্বপূর্ণ অংশে সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট