admin

প্রকাশিত: 2:24 PM, August 22, 2026

সিলেটে সাধারণ আলেম সমাজ’র অভিষেক জুলাই পরবর্তী বাংলাদেশে আলেম সমাজকে মানবিক ও ইতিবাচক ভূমিকার আহ্বান

সিলেটে সাধারণ আলেম সমাজ’র অভিষেক জুলাই পরবর্তী বাংলাদেশে আলেম সমাজকে মানবিক ও ইতিবাচক ভূমিকার আহ্বান

সিলেটে সাধারণ আলেম সমাজ জেলা কমিটির অভিষেক এবং ‘আমারও কিছু বলার আছে’ ও ‘আলেম সমাজের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে আয়োজিত এই অনুষ্ঠানে সমকালীন সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় আলেম সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিশদ মতবিনিময় করেন দেশের বিশিষ্ট আলেমরা। জেলা কমিটির আহ্বায়ক মাওলানা এহতেশামুল হক কাসেমীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা খলিল বিন এখলাস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লুকমান হাকিমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান পরিবর্তনশীল সামাজিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে আলেম সমাজকে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে হবে। কেবল ধর্মীয় চর্চায় সীমাবদ্ধ না থেকে শিক্ষা, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নৈতিক অবক্ষয় রোধে আলেমদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। বক্তব্যে সময়ের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে পারস্পরিক মতপার্থক্য ভুলে গিয়ে ইসলাম, উম্মাহ ও দেশের বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান আলোচকরা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা যুবায়ের আহমদ কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), মাওলানা রিদওয়ান হাসান, মাওলানা আকিফ আব্দুল্লাহ ও মাওলানা এনাম বিন সিদ্দীকসহ দেশের প্রখ্যাত আলেম সমাজ।

আয়োজকরা জানান, আলেমদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম