admin
প্রকাশিত: 2:31 PM, August 22, 2026
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার আওতাধীন উপজেলা শাখাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল প্রশিক্ষণ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে জেলা ছাত্র জমিয়তের সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামার সঞ্চালনায় এ প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে পূর্বনির্ধারিত বিষয়সমূহের ওপর ৩০ মিনিটব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখাসমূহের নির্ধারিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে খাতা মূল্যায়ন করা হয় এবং ফলাফল ঘোষণা করে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহসভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সহসাধারণ সম্পাদক সায়েম আহমদ ও শফিউল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, সমাজসেবা সম্পাদক শাহাদাত হুসাইন, সাহিত্য সম্পাদক তোফায়েল আহমেদ মাহের, সদস্য হাফিয সাইম আহমদসহ জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ। এ সময় উপস্থিত দায়িত্বশীলরা এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা দায়িত্বশীলদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বশীলদের মধ্যে দায়িত্ববোধ, সাংগঠনিক দক্ষতা ও জ্ঞানচর্চা বৃদ্ধির পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।-বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম