admin
প্রকাশিত: 3:38 PM, August 22, 2026
নোমান আহমেদ:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়ায় বৈধভাবে উত্তোলন করা পাথরকে অবৈধ ঘোষণা করে নিলামে বিক্রির অভিযোগে মানববন্ধন করেছেন শ্রমিক ও ক্ষুদ্র পাথর ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে নিলাম প্রক্রিয়া বন্ধ, বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, উৎমা ছড়ার পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে দীর্ঘদিন ধরে অসংখ্য শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী জড়িত। তাদের শ্রম ও বিনিয়োগের ওপর নির্ভর করেই চলে শত শত পরিবারের জীবন-জীবিকা। কিন্তু বৈধভাবে উত্তোলিত পাথরকে অবৈধ ঘোষণা করে নিলামে বিক্রি যৌক্তিক নয় বলে দাবি তুলেন তারা। মানববন্ধনে ব্যানার, ফেস্টুনে একটাই দাবি ন্যায্য পাথর আমাদের ফিরিয়ে দিন,আমাদের কাছ থেকেই ট্যাক্স নিন।
উল্লেখ্য ২০১৯-২০২১ সালের এপ্রিল পর্যন্ত বৈধভাবে উৎমা পাথর কোয়ারি খোলা ছিলো। সে সময় এই পাথর গুলো উত্তোলন করা হয়। কিন্তু তাৎক্ষণিক পরিবেশের দোহাই দিয়ে আওয়ামী সরকার হঠাৎ পাথর কোয়ারী ইজারা বাতিল করে। এ অবস্থায় উত্তোলিত পাথরের স্টক বৈধতার অপেক্ষায় থেকে যায়। সম্প্রতি মাস দেড়েক পূর্বে সরকারের খনিজ মন্ত্রণালয়ের একটি দল উৎমা পাথর কোয়ারীর প্রায় ১ লক্ষ পাথর বিভিন্ন স্তুপে বিভিন্ন মালিকের জব্দ করে। ইতিমধ্যে পাথরগুলো নিলামে তোলা হয়। এতে বিপাকে পড়েন স্হানীয় পাথর মালিক শ্রমিকরা। বিষয়টি মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক ও স্থানীয়রা অভিযোগ করেন, পাথরের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা উচিত। কিন্তু প্রকৃত বিষয় যাচাই না করে পাথর নিলামে বিক্রি করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ শ্রমিকরা। স্থানীয়রা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আকুতি জানান তাদের শ্রম, ঘাম,পূঁজিতে আহরিত পাথর সরকারি বিধিমালা অনুযায়ী নিলাম বাতিল করে তাদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে উপস্হিত ছিলেন,সভায় উপস্থিত ছিলেন স্হানীয় ইউ/পি চেয়ারম্যান মাষ্টার ফয়জুর রহমান, মাওলানা আব্দুর নুর, বিএনপি নেতা মোঃরমজান আলী, জেলা যুবদল নেতা মোস্তাকিম আহমেদ ফরহাদ, সমাজকর্মী আসাদুল হক আসাদ, ইউনিয়ন বিএনপি নেতা শাহাজান মিয়া, উছমান গনি সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল, তাতী দল নেতা আতাউর রহমান, মাওলানা,রুহুল আমিন সিরাজী, ছাত্রদল নেতা আমিন রশিদ, এনসিপি নেতা মোঃ সামসু প্রমূখ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।