admin
প্রকাশিত: 1:21 PM, August 23, 2026
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের বার্ষিক উৎসব উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত শুক্রবার বেলা ১১টায় নগরীর শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বলেছেন, সদিচ্ছা নিয়ে সমাজের কাজে সকলকে এগিয়ে আসতে হবে। কাজ করতে গিয়ে আমাদের অনেক বাঁধা আসবে। সেগুলোকে অতিক্রম করেই সফলতার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রয়াসে এবারের মহালয়া উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিষদের সভাপতি ইমিগ্রেশন এডভাইজার জি.ডি. রুমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দ্বীপক কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী অব. ব্যাংকার অশোক কুমার রায়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা অব. শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক ইন্দ্রজিত রায়, সহ সভাপতি সিতাংশু বিশ^াস, শাবিপ্রবি’র রেজিস্ট্রার অসিত কুমার সূত্রধর, কবি তারেশ কান্তি তালুকদার, অব. এনজিও কর্মকর্তা হরাধন দেব প্রভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ^াস, এনজিও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, সহ সম্পাদক ভানু চন্দ্র পাল, সংগীত শিল্পী মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ রঞ্জন পাল, ব্যবসায়ী চন্দ্র শেখর দে চপল, অধ্যাপক নিহার রঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার দাস, সহ সাংগঠনিক সম্পাদক অখিল সরকার, প্রধান শিক্ষক পাচু মোহন বিশ^াস, বিশ^জিৎ চক্রবর্তী সুমন, সুশান্ত বণিক, হৃষিকেশ দাশ, রঞ্জিত দাশ, কোষাধ্যক্ষ অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, আপ্যায়ন সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাশ, সহ সাজসজ্জা সম্পাদক লিটন দেব, সদস্য বিশ^জিৎ দাশ তালুকদার, নুপূর ভট্টাচার্য্য, দেবব্রত দে শিমুল, শ্রীকৃষ্ণ গিরি, রিপন কুমার দাশ প্রমুখ।
সভায় উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। কার্যকরী পরিষদের পরবর্তী সভা আগামী ২৮ আগস্ট শুক্রবার একই স্থানে একই সময় অনুষ্ঠিত হবে। পরিষদের পক্ষ থেকে সম্মানীত সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম