admin
প্রকাশিত: 9:27 AM, August 29, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং উশু খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
গতকাল চাইনিজ উশু ফাইটার স্কুল আয়োজিত ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, “তলারবিহীন ঝুড়ি থেকে আজকের বাংলাদেশ সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ক্রীড়াঙ্গনের এই অগ্রগতি দেশের সার্বিক উন্নয়নেরই প্রতিফলন।” যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, শরীরচর্চা ও আত্মরক্ষার কৌশল হিসেবে উশু অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। এই খেলার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, বাংলাদেশ উশু ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এস. এম. শহিদ উল্লাহ ভুইয়া, সাধারণ সম্পাদক দিলু এবং যুগ্ম সম্পাদক মনি।
এছাড়াও অনুষ্ঠানে উশু ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জমকালো এই প্রতিযোগিতাটি স্থানীয় উশুপ্রেমী ও যুবসমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম