admin
প্রকাশিত: 6:58 AM, December 27, 2025
অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত জয়, স্বস্তির জয়, লম্বা অপেক্ষার অবসান ঘটানো জয়। অস্ট্রেলিয়ার মাটিতে ১৪ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে টেস্ট ম্যাচ জিতলো ইংল্যান্ড।
সেই সাথে চলতি অ্যাশেজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর পেল একটি জয়। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে অধরা সেই জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড।
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট যে দুই দিনেই শেষ হয়ে যাবে তার আঁচ পাওয়া যাচ্ছিল প্রথম দিন শেষেই। প্রথম দিনেই দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ৪২ রানের লিড নেয় অজিরা। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪ রান তুলে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেন ট্রাভিস হেড এবং স্কট বোল্যান্ড।
দলের ২২ রানের মাথাতে ভেঙেছে ওপেনিং জুটি। ১৭ বলে ৬ রান করে বিদায় নেন নাইটওয়াচম্যান বোল্যান্ড। এরপর তিনে নামা জ্যাক ওয়েদারাল্ডও সুবিধা করতে পারেননি। ১৫ বলে করেছেন ৫ রান। ব্যর্থ ছিলেন মারনাস লাবুশেনও। ১৮ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি।
এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ট্রাভিস হেড। চাপের মুখে ৬৭ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলে দলের ৮২ রানের মাথাতে থেমেছেন হেড। এরপরই যেন শনির দশা লাগে অজিদের ইনিংসে। একের পর এক উইকেটের পতনে অলআউটের দিকে এগোতে থাকে অস্ট্রেলিয়া। ২ বলে ০ রান করেছেন উসমান খাজা। ৬ বলে ৪ রান করে বিদায় নেন অ্যালেক্স ক্যারি। মাঝে স্টিভেন স্মিথ লড়াই চালিয়েছেন। কিছুটা সঙ্গ দিয়েছিলেন ক্যামেরন গ্রিন। ২৯ বলে ১৯ রান করে বিদায় নেন গ্রিন।
এরপর আর বেশিক্ষণ টেকেনি অজিদের ইনিংস। মাইকেল নেসার, মিচেল স্টার্করা ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ১০ বলে ৭ রান করে আউট হয়েছেন জে রিচার্ডসন। এক প্রান্ত ধরে খেলতে থাকা স্মিথ ৩৯ বলে ২৪ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। ১৩২ রানে থামে অজিদের দ্বিতীয় ইনিংস। ৪২ রানের লিড থাকায় ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৫ রান।
ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩ উইকেট তোলেন বেন স্টোকস। ২ উইকেট শিকার করেছেন জশ টাং। ১ উইকেট তুলেছেন গাস অ্যাটকিনসন।
জবাব দিতে নেমে নিজেদের স্বাভাবিক আগ্রাসী ব্যাটিংয়ের বাজবল নীতিতেই এগিয়েছে ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রোলি চালিয়ে খেলেছেন। ওপেনিং জুটিতে চলে আসে ৫১ রান। ২৬ বলে ৩৪ রান করে বিদায় নেন ডাকেট। তিনে নামা ব্রাইডন কার্স অবশ্য সুবিধা করতে পারেননি। ৮ বলে করেছেন ৬ রান।
চারে নামেন জ্যাকব বেথেল। সাথে ছিলেন টিকে থাকা ওপেনার জ্যাক ক্রোলি। ফিফটির দিকে এগিয়েছেন ক্রোলি, যদিও ফিফটি ছুঁতে পারেননি। ৪৬ বলে ৩৭ রান করে বিদায় নেন তিনি।
বেথেল দ্রুত রান তুলেছেন। কার্যকরী ব্যাটিংয়ে ৪৬ বলে ৪০ রানের ইনিংস খেলে দলের জয় অনেকটা নিশ্চিত করে দলীয় ১৩৭ রানের মাথাতে থেমেছেন বেথেল।
শেষ দিকে কিছু উইকেট হারিয়ে কিছুটা ধুঁকেছে ইংল্যান্ড। ৩৮ বলে ১৫ রান করে বিদায় নেন জো রুট। ৯ বলে ২ রান করেন অধিনায়ক বেন স্টোকস। তবে টিকে ছিলেন হ্যারি ব্রুক। দারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ব্রুক। ২২ বলে ১৮ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। ২ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন জেমি স্মিথ। ৪ উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড। অজিদের হয়ে ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং জে রিচার্ডসন।
১৪ বছর ১১ মাস এবং ৫৪৬৮ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল