admin

প্রকাশিত: 6:36 AM, September 1, 2026

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

সিলেটে বর্ণাঢ্য আয়োজন

মো. নুরুল ইসলাম:

দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস সঙ্গে নিয়ে আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত দলটি বিভিন্ন ঘাত-প্রতিঘাত পার হয়ে আজ ৪৯ বছরে পা দিল।

দলটির প্রতিষ্ঠাতারা এবং দীর্ঘ ৪২ বছর ধরে বিএনপিকে ধরে রাখা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলটির সার্বিক হাল ধরেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। বিগত নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের পর বর্তমানে তিনি বিএনপি’র চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অনুকূল পরিবেশে এবং রাষ্ট্রক্ষমতায় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় দেশের তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ।

তিনি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াউর রহমান এবং পরবর্তীতে দলকে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে—গণতন্ত্রকামী জনগণই দলের সকল ক্ষমতার উৎস।

দীর্ঘ দেড় যুগ রাজপথে থাকার পর বিএনপি আজ অনুকূল পরিবেশে থাকলেও রাজনৈতিক অঙ্গন ও দলীয় বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি’র সামনে তৈরি হয়েছে বেশ কিছু জটিল চ্যালেঞ্জ।

সাংগঠনিক স্থবিরতা ও অসন্তোষ: রাজপথের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন এবং সুবিধাবাদীদের দলে ভেড়ানোর অভিযোগ তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা। দলের অনেক শীর্ষ নেতা সরকারের বিভিন্ন দায়িত্ব (মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনিক পদ) গ্রহণ করায় সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়েছে বলে মনে করছেন তারা।

ক্ষমতার সুসময়ে তৃণমূলে আধিপত্য বিস্তার, দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল ও খুনোখুনির মতো ঘটনা দৃশ্যমান হচ্ছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানোত্তর সময়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখা এবং সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্কের টানাপড়েন কাটিয়ে ওঠাও দলটির জন্য বড় পরীক্ষা। তবে সম্প্রতি রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে আবারো সাংগঠনিক কর্মকাণ্ডে গতি ফিরতে শুরু করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি।

সারাদেশের ন্যায় সিলেটেও জাকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ দুপুর ১২টায় সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে রেজিস্ট্রারি মাঠে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।

বিকেল ৪টায় সিলেট জেলা বিএনপি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি অনুষ্ঠান সমূহে সকল গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার উদাত্ত আমন্ত্রণ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার

মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে ¬নাসিম হোসাইন

মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে ¬নাসিম হোসাইন

বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। বুধবার

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে