admin
প্রকাশিত: 6:06 AM, September 2, 2026
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখা।
গত সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ ধন্যবাদ জানানো হয়।
সিলেট জেলা শাখার সহ-সভাপতি দিলীপ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সহ-সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি প্রমথেশ দত্ত, সহ-সভাপতি ও জাতীয়তাবাদী দল বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মো. রমজান আলী, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ধ্রুব জ্যোতি দাস, সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আলফাজ হোসেন, আব্দুল বাছিত এবং জাতীয়তাবাদী দল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমদসহ সাধারণ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি পে-স্কেল বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২ নং
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি। গতকাল বুধবার বিকেলে জয়কলস উজানীগাঁও
বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে উঠার চেষ্টা করছে সরকার গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক
সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে
গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে স্পঞ্জ সিলেট সিটি বাস্তবায়নের উদ্যোগ সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক পানি প্রবাহ সংরক্ষণ এবং পানি ধারণ ও
সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন