admin

প্রকাশিত: 4:58 AM, September 3, 2026

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল।

এ সময় তাঁর সাথে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিল। জিয়ারতকালে তারা শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

কবর জিয়ারত শেষে রিহাদুল হাসান রুহেল এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন এবং তাদের সার্বিক সহায়তায় বিভিন্ন উপহারসামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দেশে ফিরে তিনি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে রিহাদুল হাসান রুহেল বলেন, “শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া চিরকাল সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাদের স্মৃতি ও আদর্শ ধারণ করতেই প্রবাসী নেতা-কর্মীদের পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে এই দোয়া ও সহযোগিতার আয়োজন করা হয়েছে।”-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার

মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে ¬নাসিম হোসাইন

মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে ¬নাসিম হোসাইন

বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। বুধবার

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে