admin
প্রকাশিত: 4:56 AM, September 5, 2026
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:
সিলেটের জকিগঞ্জে নানা ধর্মীয় ও মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালিত হয়। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে ছিল নানা ধর্মীয় কর্মসূচি। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিপুলসংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী মানুষ।
প্রতি বছরের ন্যায় এবারও সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জকিগঞ্জ পৌরসভার আলমনগর ঠাকুরপাড়ার শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের আনাগোনা শুরু হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, শ্রীকৃষ্ণের অভিষেক ও বিশেষ পূজা-অর্চনা।
বিকেল ২টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী সজল কুমার সিংহ। সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, কাশ্যপ কল্যাণ পরিষদ, হিন্দু মহাজোট, যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শ্রীকৃষ্ণের বাণী ও আদর্শ মানুষের মধ্যে সত্য, ন্যায়, মানবিকতা, সম্প্রীতি ও শান্তির চেতনা জাগ্রত করে। ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
জন্মাষ্টমী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেল ৩টায় আলমনগর ঠাকুরপাড়ার শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। বিশাল ব্যানার, রঙিন প্ল্যাকার্ড ও ফেস্টুনে সাজানো শোভাযাত্রায় ভক্তরা অংশ নেন। ঢাক-ঢোল ও করতালের বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রাটি আলমনগর ঠাকুরপাড়া থেকে বের হয়ে পৌরসভার কাস্টম ঘাট হয়ে জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বর অতিক্রম করে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ধর্মীয় সংগীত, কীর্তন ও বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তদের অংশগ্রহণে পৌর এলাকার বিভিন্ন সড়কে তৈরি হয় উৎসবের আবহ।
জন্মাষ্টমী উপলক্ষে রাতে শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের অভিষেক ও বিশেষ পূজা-অর্চনা। ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থনা করেন। এ সময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও উৎসাহ।
এ ছাড়া উপজেলার মুলিকান্দি ও দাউদপুর গ্রামের শ্রীশ্রী রাধা মদন গোপাল আশ্রমেও জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও দিনভর ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও কীর্তনের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব আয়োজনে জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, কীর্তন, আলোচনা সভা ও পূজা-অর্চনার মধ্য দিয়ে জকিগঞ্জে এবারও পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর
রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ
স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের