admin
প্রকাশিত: 5:26 AM, September 5, 2026
সঞ্জয় সরকার, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি (১৪৩৩ বঙ্গাব্দ) উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও তার জীবন এবং ধর্মীয় আদর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ডুমরা শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাঁই আখড়ার আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ডুমরা আখড়া হতে শুরু করে ঘুঈিয়ারগাঁও বাজারের প্রদান সড়ক ও কেন্দ্রীয় কালী মন্দির প্রদক্ষিণ করে পূনরায় আখড়া প্রাঙ্গনে মিলিত হয়। পরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও ধর্মীয় আদর্শ সম্পর্কিত আলোচনা করা হয়।
আখড়া পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক (অব) তরুন কান্তি দাস,
থানার অফিসার ইনচার্জ মো: সোহেল খান, বিএনপি ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, থানার সহকারি উপ-পরিদর্শক ফুলন দেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির উপদেষ্টা সুধাংশু রঞ্জন দাশ, রেবতী চৌধুরী, নিকুঞ্জ তালুকদার ও রবীন্দ্র সরকার, বাবুল দাস, দিলীপ দাস, অনিন্দ দাস, গনেন্দ্র দাস, বাদল দাস, লিটন দাস, রাখেশ দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবকল্যাণ, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। দিনব্যাপী এ আয়োজনে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল