admin
প্রকাশিত: 5:46 AM, September 5, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা, ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সিলেটে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়ে মানুষ আজ স্বস্তির নিশ্বাস ফেলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি যে অপরাধ করেছেন, সেটির জন্য জনগণের প্রত্যাশা একটাইÑতার মৃত্যুদণ্ড যেন বহাল থাকে এবং তা যেন কার্যকর হয়।
স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের বক্তব্যে শুরু হওয়া এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনহার আহমদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, লায়েক আহমদ, সহকারী শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার, অলক রঞ্জন পাল, সামছুল হক, যুবদল নেতা বদরুল ইসলাম তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।-বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম