admin
প্রকাশিত: 6:31 AM, September 5, 2026
স্টাফ রিপোর্টার:
তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্বাস্থ্যবান ও সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি গতকাল শুক্রবার ঘাসিটুলা এলাকায় অনুষ্ঠিত ‘সবুজ সেনা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, “নিয়মিত খেলাধুলা যুবসমাজকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। এটি শুধু শারীরিক বিকাশই ঘটায় না, বরং পারস্পরিক ভাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। সিলেটের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং স্থানীয় তরুণদের মেধা বিকাশে সিউক সর্বদ্যেব সহযোগিতা অব্যাহত রাখবে।”
সবুজ সেনা যুব সংঘের সভাপতি রিয়াদ আহমেদ বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জিবেব, জালাল উদ্দীন শামিম, রিয়াজ উদ্দিন বাদশা, শেখ মঈন উদ্দিন, শামীম আহমেদ সেলিম, নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ক্রীড়ামোদী দর্শকমণ্ডলী।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানির অর্থ বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম