admin

প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

সিলেট-ম্যানচেস্টার রুট: টিকিটিং সিস্টেম ব্লকড করে রাখলো বিমান কর্তৃপক্ষ

সিলেট-ম্যানচেস্টার রুট: টিকিটিং সিস্টেম ব্লকড করে রাখলো বিমান কর্তৃপক্ষ

সিলেট-ম্যানচেস্টার রুটে টিকিটিং সিস্টেম ব্লকড করে রেখেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সিস্টেমে কোনো টিকিট বুকিং দেয়া যাচ্ছে না।

এতে শঙ্কা আছে অনেক কিছুরই। উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই রুটে যাতায়াতকারী প্রবাসীরা। প্রায় ৫ হাজার প্রবাসী ফেব্রুয়ারি ও মার্চে রিটার্ন টিকিট নিয়ে দেশে এসেছিলেন। এই খবরে তারাও চিন্তিত হয়ে পড়েছেন। এখনো তারা বাংলাদেশ বিমান থেকে কোনো সদুত্তর পাননি।

সিলেট-ম্যানচেস্টার রুট নিয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের টালবাহানা চলছে অনেক আগে থেকেই। বার বারই এ রুটটি বন্ধ করে দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। গত বছরের হজ মৌসুমে একই ভাবে বন্ধের পাঁয়তারা করা হয়েছিল। তখন প্রবাসীরা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ ও সিলেটে আন্দোলন চালানোর কারণে ফ্লাইটটি চালু রাখা হয়েছিল। এবার আর হজ মৌসুম নয়, তার আগেই টিকিটিং সিস্টেম ব্লকড করে রাখায় স্থায়ীভাবে এ রুট বন্ধের আশঙ্কা করছেন প্রবাসীরা।

তারা জানিয়েছেন- সিলেট-ম্যানচেস্টার রুটে প্রতি সপ্তাহে রোববার ও মঙ্গলবার বিমানের দু’টি ফ্লাইট যাতায়াত করে। এই রুটে নর্থ ইংল্যান্ডের অন্তত ৮ থেকে ১০ লাখ প্রবাসী যাতায়াত করে থাকেন। শীত মৌসুম এলে প্রবাসীদের যাতায়াত বেড়ে যায়। এবার সেপ্টেম্বর মাস থেকেই এ রুটে যাতায়াতে যাত্রী সংখ্যা এতই বেশি ছিল যে, বেশি টাকা দিয়েও টিকিট পাওয়া যায়নি।

ম্যানচেস্টারের ট্রাভেল এজেন্সি প্রাইম এক্সপ্রেসের স্বত্বাধিকারী নজরুল আলী গতকাল সন্ধ্যায় জানিয়েছেন- অক্টোবর থেকে যেসব ফ্লাইট ম্যানচেস্টার থেকে সিলেট গেছে কোনো ফ্লাইটেই সিট খালি ছিল না। রিটার্ন টিকিট করে যাত্রীরা দেশে যান। আগামী জুলাই-আগস্ট পর্যন্ত সিট বুকিং ছিল। ক’দিন আগে হঠাৎ করেই এ রুটে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ টিকিটিং সিস্টেম ব্লকড করে দেয়।

তিনি বলেন- যদি টিকিটিং সিস্টেম চালু না হয় তাহলে রিটার্ন টিকিট করে সিলেট আসা প্রায় ৫ হাজার যাত্রী কীভাবে ম্যানচেস্টার ফিরবেন- এ নিয়ে প্রশ্ন রয়েছে। বিমান কর্তৃপক্ষ তাদের কী করবে সেটিও এখনো অজানা। আর এখন যারা দেশে যাচ্ছেন তারাও ফেরার বিষয়টি নিয়ে চিন্তিত বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার এরিয়া ম্যানেজার আনিসুজ্জামান তালুকদার গতকাল রাতে জানিয়েছেন, কেন টিকিটিং বুকিং সিস্টেম বন্ধ সেটি তিনি নিজেও জানেন না।

এ ব্যাপারে তিনি বিমানের সদর দপ্তরে খোঁজখবর নিচ্ছেন। মাঝে মধ্যে টেকনিক্যাল জটিলতায় এমনটি হয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি।

তবে সিলেট-ম্যানচেস্টার রুটে নিরবচ্ছিন্ন বিমানের ফ্লাইট চালু রাখা নিয়ে আন্দোলনে থাকা ইউকে এনআরবি সোসাইটির ডাইরেক্টর মোহাম্মদ আহমদ জুনেদ তার শঙ্কার কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিমানের ভেতরেই একটি অংশ বার বার চাচ্ছে এ রুটে ফ্লাইট বন্ধ করে দিতে। ওই অংশটি হচ্ছে সিলেটবিদ্বেষী অংশ। এবার বহু কাক্সিক্ষত জাতীয় নির্বাচন সামনে। নির্বাচনকে সামনে রেখে নর্থ ইংল্যান্ডের বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক ওই মুহূর্তে ফ্লাইট বন্ধ করে দেয়ার প্রক্রিয়া যারা করছে তারা দেশের ভালো চায় না।

তিনি বলেন- হজ মৌসুমে কিছুদিনের জন্য ফ্লাইট বন্ধ রাখতে তাদের আপত্তি নেই। কিন্তু হজ মৌসুমের আড়াই মাস আগে টিকিটিং সিস্টেম বন্ধ করে দেয়ার কারণ চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। একটি স্বার্থান্বেষী মহল বার বারই সিলেটবাসীর সঙ্গে বিমাতাসুলত আচরণ করছে বলে জানান তিনি।

ফ্লাইট বন্ধের খবরে দেশে থাকা প্রবাসীদের মধ্যেও উৎকণ্ঠা দেখা দিয়েছে। শীত মৌসুমে অনেকেই দেশে পরিবার পরিজন নিয়ে এসেছেন। এখন তারা ম্যানচেস্টারে ফিরবেন কীভাবে সেটি নিয়ে দুশ্চিন্তায় আছেন।

সিলেটে অবস্থানরত ইউকে এনআরবি সোসাইটির ডাইরেক্টর ও বিএনপি নেতা জামাল আহমদ জানিয়েছেন- সিলেট-ম্যানচেস্টার রুট সব সময়ই লাভজনক। অনেকেই ১৪০০ থেকে ১৫০০ পাউন্ডে টিকিট করে দেশে আসেন। বিমান এ রুটে কেন ফ্লাইট বন্ধ করবে সেটির যৌক্তিক ব্যাখ্যা না দিতে পারলে রেমিট্যান্স বন্ধ সহ নানা কর্মসূচি পালন করা হবে। সিলেটবিদ্বেষী বিমানের ওই সিন্ডিকেটকে বিমান থেকে সরিয়ে দেয়ার আন্দোলনে নামবে প্রবাসী সহ সিলেটের মানুষ। এজন্য তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা