admin
প্রকাশিত: 2:48 AM, September 6, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির পাশাপাশি নানা ধরনের অনিয়মের ঘটনাও ঘটছে। বহিবিভাগে আগের তুলনায় কমেছে রোগীর সংখ্যা। এ অবস্থায় সংশ্লিষ্টরা সিলেটের জেলা প্রশাসকের নিকট নিয়মিত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর সিলেটের পুরনো প্রতিষ্ঠান জালালাবাদ চক্ষু হাসপাতালে আগে থেকে সৃষ্ট সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। এরপর সাধারণ সভায় স্বাভাবিকভাবে নিয়মিত কমিটি গঠন করার কথা থাকেও কমিটি আর করা হয়নি। গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি কমিটি দিয়ে আপাতত হাসপাতালের কার্যক্রম চললেও হাসপাতালে একটি সিন্ডিকেট গড়ে উঠে। হাসপাতালের অপথ্যালমিক প্যারামেডিক্স সজল দেব ও কাউন্সিলর কাম পোগ্রাম অর্গানাইজার পিংকু আব্দুর রহমান
এসিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। কমিটির অনুপস্থিতিতে তারা এখন বেপরোয়া।
হাসপাতালের অপথ্যালমিক প্যারামেডিক্স পদে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সজল দেব যোগদেন। রোগীর দৃষ্টিশক্তি পরীক্ষা, চোখের প্রাথমিক স্কিনিং করা তার কাজের মধ্যে থাকলেও অভিযোগ উঠেছে, তিনি নিয়মিত চক্ষু রোগীদের চিকিৎসা দেন। তিনি এমবিবিএস পাশ করা চিকিৎসক নন। নেই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনও। তবুও তিনি সিলেট-তামাবিল সড়কের (বিআইডিসি) গ্রীণহীলে শাহপরান (র) চক্ষু সেবা কেন্দ্র নামের চক্ষু হাসপাতালে নিয়মিত চিকিৎসা দেন বলে অভিযোগ আছে।
হাসপাতালের কাউন্সিলর কাম পোগ্রাম অর্গানাইজার পিংকু আব্দুর রহমান সিলেট মহানগর আওয়ামী লীগের ১১ নং ওয়ার্ড কমিটির সহসভাপতি। বিগত ফ্যাসিস্ট আমলে কাঁচাবাজার কমিটিতে যুক্ত থাকাকালীন নানা অনিয়ম করেন।তার বিরুদ্ধে হাসপাতালের স্টাফদের সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে। ক্যাম্প করা ও কাউন্সিল করা তার কাজ হলেও তিনি নানান অজুহাত দেখিয়ে বিলম্বে অফিসে যান। হাসপাতালের সবশেষ এজিএম এর সময় মনোনয়ন ফর্মের টাকা ও অন্যান্য প্রাপ্ত টাকার হিসাব এখন পর্যন্ত দেননি। হাসপাতালের ভেতরে ফার্মেসি করা হয়েছে। এফার্মেসিতে পিংকুর শেয়ার আছে বলে জানা গেছে।
এদিকে, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির ৪৫ জন আজীবন সদস্য গত ১৯ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে তারা নিয়মিত কমিটি গঠন করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের অপথ্যালমিক প্যারামেডিক্স সজল দেব বলেন,আমি সহকারী হিসেবে কাজ করছি। কখনো নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেননি দাবি করে তিনি বলেন, আমি ডাক্তার পরিচয় দেইনি এবং কোথাও লিখিনি। চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা করা আমার কাজ। এটিকে হয়তো কেউ ডাক্তার বলে মনে করছেন যা একেবারে ভুল ধারণা। কোনো সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার বিষয়টিও তিনি অস্বীকার করেন।
হাসপাতালের কাউন্সিলর কাম পোগ্রাম অর্গানাইজার পিংকু আব্দুর রহমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা। তিনি কখনো বিতর্কিত কর্মকান্ডে জড়িত ছিলেন না। ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির বিষয়টি সত্য নয় উল্লেখ করে তিনি নিশ্চিত করেন,ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির তিনি কেবল একজন সদস্য। তিনিও সিন্ডিকেটের বিষয় অস্বীকার করেন।
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্য মো. সিদ্দিকুর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণ ও চক্ষু রোগ দূর করার ভিশন নিয়ে এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। বহু আগে ধনাঢ্য দানশীল ব্যক্তিদের অর্থে প্রতিষ্ঠিত এই হাসপাতাল সিলেটবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করেছি। কিন্তু নিয়মিত কমিটি না থাকায় অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধান করে হাসপাতালকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে আমরা জেলা প্রশাসকের নিকট আবেদন জানিয়েছি। কমিটির একাধিক সদস্য এভাবে হাসপাতাল নিয়ে তাদের স্বপ্নের কথা জানিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই সাধারণ সভার মধ্য দিয়ে এর বাস্তবায়ন হবে। তিনি বলেন,হাসপাতালের অভ্যন্তরে চক্র গড়ে ওঠার বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা