admin

প্রকাশিত: 7:15 PM, September 10, 2026

অলস পড়ে আছে ৪৯ কোটির বাল্লা স্থলবন্দর

অলস পড়ে আছে ৪৯ কোটির বাল্লা স্থলবন্দর

চুনারুঘাট প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ‘বাল্লা স্থলবন্দর’ তৈরি হয়ে থাকলেও কোনো কাজে আসছে না। পুরোনো ইমিগ্রেশন চেকপোস্টটি নতুন ভবনে স্থানান্তর না করায় আন্তর্জাতিক মানের এই অবকাঠামো এখন অলস পড়ে আছে। ফলে এই বিপুল বিনিয়োগের শতভাগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা। খোঁজ নিয়ে জানা যায়, চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের কেদারাকোট এলাকায় স্থলবন্দরটির আধুনিক অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। তবে পুরোনো ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্টটি রয়ে গেছে আগের জরাজীর্ণ স্থানেই। নদীর ওপর সেতু না থাকায় ভারতে চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণের জন্য আসা হাজার হাজার যাত্রীকে প্রতিদিন নৌকা বা নদী হেঁটে পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে উজান থেকে আসা প্রখর স্রোতে নদী পার হতে গিয়ে যাত্রীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হয়। স্থানীয় ও ব্যবসায়ীদের দাবি, পুরোনো স্থান থেকে অবিলম্বে ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম নতুন স্থলবন্দর চত্বরে স্থানান্তর করা প্রয়োজন। নদী পারাপারের ভোগান্তি দূর হলে দ্রুত ও আধুনিক সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি সীমান্ত বাণিজ্যে গতি আসবে, যা থেকে সরকারও প্রতিবছর বিপুল রাজস্ব আয় করতে পারবে। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এ মেগা প্রকল্পটিকে দ্রুত পুরোদমে সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।


সর্বশেষ সংবাদ

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা

এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল: নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল: নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মহানগর ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল

ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড়, মৃত ব্যক্তি ও বহিরাগতও ভোটার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর

সিসিকের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদার রুবেল

সিসিকের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে দিদার রুবেল

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির

ধরাছোঁয়ার বাইরে বালুচরের টিলাখেকো জালাল

ধরাছোঁয়ার বাইরে বালুচরের টিলাখেকো জালাল

সিলেটে একের পর এক মামলা ও জিডি কোনো বৈধ চাকরি বা ব্যবসা নেই, অথচ চালচলনে অঢেল অবৈধ আয়ের ছাপ। সিলেটে

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রশাসক হিসেবে অরূপ কুমার রায়ের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন জুয়েল

স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন