admin
প্রকাশিত: 5:57 PM, September 12, 2026
সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব হলরুমে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর দায়িত্বপ্রাপ্ত হলেন, আহ্বায়ক সামছুন নাহার মৌলা বেগম, সদস্য সানিজিদা খানম, শাম্মি আক্তার, শারমিন জাহান জুঁই, রেবেকা ইয়াসমিন এবং বিদ্যুৎ প্রভা সাহা। অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাকু তাঁর বক্তব্যে নবগঠিত মহিলা উপ-পরিষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, সিলেট স্টেশন ক্লাব আমাদের ‘সেকেন্ড হোম’। সকল সদস্য মিলে আমরা একটি পরিবার। আমার বিশ্বাস, এই কমিটি ঐতিহ্যবাহী এই ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
আহ্বায়ক সামছুন নাহার মৌলা বেগম তাঁর বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা ও আন্তরিক সমর্থন এই ক্লাবের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও প্রাণবন্ত, গতিশীল ও সমৃদ্ধ করে তুলতে পারে। আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম আব্দুল্লাহ, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ.এস. সিরাজুল হক চৌধুরী, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ক্রীড়া বিভাগের পরিচালক যীশু দেব, সাংস্কৃতিক বিভাগের পরিচালক তানজিনা মুমিন আহমেদ এবং আপ্যায়ন বিভাগের পরিচালক জুম্মা আব্বাস রাজু। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের স্থানীয় স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শিল্পীদের চমকপ্রদ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও সদস্যদের সম্মানে এক প্রীতি নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম