admin

প্রকাশিত: 6:11 PM, September 12, 2026

‎আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ ছিলেন সুবিপ্রবির গৌরব

‎আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ ছিলেন সুবিপ্রবির গৌরব

শান্তিগঞ্জ প্রতিনিধি:

‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দুই বছর দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। যার জন্ম ১৯৬৭ সালে ঢাকার রাজবাড়ী জেলা সদরের বিনোদপুর গ্রামে। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগ হতে অত্যন্ত সফলতার সাথে ১৯৮৭ সালে স্নাতক এবং নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

‎পরবর্তীতে বিশ্বের টপ ইউনিভার্সিটি টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স, টোকিও, জাপান থেকে “উল্কাপিণ্ডের গঠন নির্ণয়ে বিভিন্ন নিউক্লিয়ার প্রযুক্তির প্রয়োগযোগ্যতা” নিয়ে গবেষণা করে ডি.এসসি. (উড়পঃড়ৎ ড়ভ ঝপরবহপব) ডিগ্রি অর্জন করেন। পরে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পোস্ট-ডক্টরাল ফেলো, ল্যাবরেটরি অব রেডিওআইসোটোপ রিসার্চ সেন্টার, গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স, টোকিও জাপানে সম্পন্ন করেন।

‎‎উল্লেখযোগ্য ভাবে তিনি যে সকল বিষয়ে পাঠদানে পারদর্শী সেগুলো হলো নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফিজিক্স, মেডিকেল ও হেলথ ফিজিক্স, রেডিয়েশন প্রোটেকশন, ইলেকট্রনিক্স ও এক্সপেরিমেন্টাল টেকনিকস।

‎অত্যন্ত প্রখর সাংগঠনিক দক্ষ ব্যক্তি হিসেবে তিনি বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের রিটায়ার্ড সাইন্টিস্ট এসোসিয়েশন এর তিন বারের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন (বর্তমান সময় পর্যন্ত দায়িত্ব পালনরত আছেন)। এছাড়া, তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য।

‎‎আন্তর্জাতিক গবেষণা পত্র হিসেবে বিশ্বের সুনামধন্য জার্নালে ৩৯ টি গবেষণা পত্র, আন্তর্জাতিক সম্মেলনের প্রবন্ধ- ০২টি, জাতীয় জার্নালে-১৬টি, আন্তর্জাতিক কনফারেন্স/সিম্পোজিয়াম/মিটিংয়ে অ্যাবস্ট্রাক্ট- ১১টি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত রিপোর্ট- ০২টি রয়েছে।

সর্বশেষ, ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করে গিয়েছেন। এমন সুনামধন্য যোগ্য ব্যক্তিত্ব সবার জন্য অনেক গর্বের।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা