admin
প্রকাশিত: 5:36 AM, September 13, 2026
নিরাপদ সড়ক ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ, সিলেট জেলা কমিটির ২০২৬-২০২৮ কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক সূচনা বক্তব্য রাখেন নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ পিডিজি আতাউর রহমান পীর, লেখক, কলামিস্ট ও পরিবেশবিদ আফতাব চৌধুরী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মইন উদ্দিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক সম্পাদক শিপলু রাহাত ও সাধারণ সম্পাদক গিয়াস সানি সম্পাদকীয় পাঠ করেন। পরে নবগঠিত সিলেট জেলা কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. শামসুল ইসলাম দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে নব কমিটির সবাইকে প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথি ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, পরিষদের উদ্যোগের প্রশংসা করে এর সফলতা কামনা এবং সংগঠনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নিরাপদ যাতায়াত এটি মানুষের মৌলিক অধিকার। ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম