admin

প্রকাশিত: 5:44 AM, September 13, 2026

সিলেট সেন্ট্রাল রোটারী ক্লাবের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলায় তিন সহস্রাধিক বৃক্ষ রোপন ও চারা বিতরণ সম্পন্ন

সিলেট সেন্ট্রাল রোটারী ক্লাবের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলায় তিন সহস্রাধিক বৃক্ষ রোপন ও চারা বিতরণ সম্পন্ন

গোয়াইনঘাটে তিনসহস্রাধিক বৃক্ষ চারা রোপন ও বিতরণ করা হয়েছে গতকাল শনিবার। ঐতিহ্যবাহী রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ চারা বিতরণ কার্য সম্পাদন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম খান পিএইচএফ এর সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের প্রধান উদ্যোক্তা অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারীয়ান পিপি এম এ রহিম আরএফএসএম সার্বিক পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

তিনি সিলেট সেন্ট্রাল রোটারী ক্লাবের কর্মকান্ডের উচ্চ প্রশংসা করেন এবং গোয়াইনঘাটের কল্যাণে সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি নজরুল ইসলাম পিএইচএফ, রোটারীর ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনটর (অর্থ) বিকাশ কান্তি দাস পিএইচএফ, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরী আরএফএসএম, ক্লাব সেক্রেটারী রোটারীয়ান নিশী কান্ত দাস এরএফএসএম এবং সমাজকর্মী সনজিত শর্মা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মৌলানা কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক এবং ইত্তেহাদুল উম্মাহ একাডেমির পরিচালক মৌলানা সুলতান আহমদ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে ফলজ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এর আগে রাউতগ্রাম মাদানী মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম