admin
প্রকাশিত: 7:23 AM, September 13, 2026
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমান রাখালগঞ্জ কৈলাস চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে সম্প্রতি এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করায় তাঁর সম্মানে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ) এর মহাসচিব সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু, দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমানের পিতা মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ আশরাফুর রহমান ও মাতা তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা।
কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক আফজাল শিকদার, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, হিসাবরক্ষক মোঃ শাহজাহান, জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, অহনা বেগম। উপস্থিত ছিলেন শিক্ষার্থী জুই রানি দাশ, আফসানা আক্তার মুন্নি, তোফায়েল আহমেদ সোয়েব প্রমূখ।
সংবর্ধিত শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী ওয়াসিফুর রহমানকে জিডিএফ’র পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান সহ অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম